শুভেন্দুর বিরুদ্ধে আদালতে মানহানির মামলা তৃণমূল বিধায়ক অসিতের

মঙ্গলবার হুগলির চুঁচুড়া কোর্টে মানহানির মামলা দায়ের করেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। মঙ্গলবার হুগলির চুঁচুড়া কোর্টে মানহানির মামলা দায়ের করেন তিনি।

বিধায়ক অসিত মজুমদারের দাবি, শুভেন্দু অধিকারী প্রকাশয জনসভায় তাঁর নামে কুৎসা করে সম্মানহানি করেছেন। তৃণমূল বিধায়ক বলেন, ‘গত ২২ তারিখ চুঁচুড়া ঘড়ির মোড়ে বিজেপির সভা ছিল। সেখান শুভেন্দু অধিকারী দাবি করেন, অসিত মজুমদার চাকরি কেলেঙ্কারিতে যুক্ত।’ অসিত মজুমদার আরও বলেন, শুভেন্দুর দাবি আমার হাত ধরে নাকি বর্ধমানে অনেক চাকরি হয়েছে বেআইনিভাবে। এমনকি পুরনিয়োগেও নাকি আমার হাত রয়েছে। এই সমস্ত কথা মিথ্যা বলে জানান অসিত মজুমদার। তাঁর নামে এই রকম মিথ্যা ও কুৎসা রটানোর জন্য বিরোধী দলনেতার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন বিধায়ক।

মঙ্গলবার বিধায়ক অসিত মজুমদার আরও বলেন, ‘দেশের আইনের প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে। আইন সবার জন্য এক, যদি রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হয় তাহলে মিথ্যে কথা প্রচার করার জন্য শুভেন্দু অধিকারীর শাস্তি হবে না কেন?’ একইসঙ্গে তিনি বুলেন, ‘যদি শুভেন্দুর অভিযোগ সত্যি হয়, তাহলে যা শাস্তি হবে সেটাও গ্রহণ করতে রাজি।’

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়