কেন তামাকজাত পণ্যের বিজ্ঞাপনে অংশ নেন না, খোলসা করলেন শচিন

মহারাষ্ট্র সরকারের ‘স্বচ্ছ মুখ অভিযানে’ ‘স্মাইল অ্যাম্বাসাডার’ হিসেবে বেছে নেওয়া হয়েছে শচিন তেন্ডুলকরকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অন্য তারকা ক্রীড়াবিদদের থেকে বরাবরই ভিন্ন তিনি। অর্থের পিছনে কখনই তেমনভাবে দৌড়াননি। বেছে-বেছে বিজ্ঞাপনী চিত্রে অংশ নিয়েছেন। তবে কখনই তামাকজাত পণ্যের বিজ্ঞাপনে অংশ নিতে দেখা যায়নি তাঁকে। কেন তামাকজাত পণ্যের বিজ্ঞাপনে তাঁর মুখ দেখা যায় না, মঙ্গলবার তা খোলসা করলেন মাস্টার ব্লাস্টার শচিন তেণ্ডুলকর।

মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে ‘স্বচ্ছ মুখ অভিযানে’ ক্রিকেটের কিংবদন্তীকে ‘স্মাইল অ্যাম্বাসাডার’ হিসেবে বেছে নেওয়া হয়েছে। এদিন ওই অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে তামাকজাত পণ্যের বিজ্ঞাপনে অংশ না নেওয়ার প্রসঙ্গে বলেন, ‘আমি যখন দেশের হয়ে ক্রিকেট খেলতে শুরু করি তখন সবে স্কুলের গণ্ডি পেরিয়েছি। তখনই প্রচুর বাণিজ্যিক বিজ্ঞাপন নির্মাতারা তাদের বিজ্ঞাপনে অংশ নেওয়ার জন্য আমাকে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু বাবা আমাকে পরামর্শ দিয়ে বলেছিলেন, আমি যেন কোনও মতেই তামাকজাত পণ্যের বিজ্ঞাপনে মুখ না দেখাই। বাবার সেই পরামর্শ মেনে চলছি। প্রচুর তামাকজাত পণ্যের বিজ্ঞাপন করার প্রস্তাব পেয়েছি। কিন্তু সেই সব লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছি।’

শরীরকে সুস্থ রাখা যে কোনও মানুষের প্রাথমিক কর্তব্য হওয়া উচিত বলে স্মরণ করিয়ে দিয়ে লিটল মাস্টার শচিন বলেন, ‘সবার উচিত শারীরিকভাবে সুস্থ থাকা। কেননা, শারীরিকভাবে ফিট থাকার কারণেই আমি জীবনে অনেক লক্ষ্যে পৌঁছতে পেরেছি।’ মুখ এবং দাঁতের সঠিক যত্ন নেওয়ার জন্যও পরামর্শ দিয়েছে আধুনিক ক্রিকেটের ঈশ্বর।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়