ধর্ষণে দোষী সাব্যস্ত মার্কিন অভিনেতা ড্যানি মাস্টারসন, হতে পারে ৩০ বছর জেল

আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় ড্যানি মাস্টারসনকে ৩০ বছর পর্যন্ত জেলে থাকতে হতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনটি ধর্ষণের অভিযোগের মধ্যে দুটিতে দোষী সাব্যস্ত হলেন মার্কিন অভিনেতা ড্যানি মাস্টারসন। বুধবার লস অ্যাঞ্জেলেসের একটি আদালত দুটি ধর্ষণের অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করেছে। আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় ড্যানি মাস্টারসনকে ৩০ বছর পর্যন্ত জেলে থাকতে হতে পারে। শুনানি শেষে অভিনেতাকে হাতকড়া পরিয়ে আদালত থেকে নিয়ে যাওয়া হয়।

মাস্টারসন তাঁর হলিউড হিলসের বাড়িতে ২০০১ থেকে ২০০৩ সালের মধ্যে তিনজন মহিলাকে ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ। ২০০৩ সালে দুই মহিলাকে ধর্ষণের অভিযোগে অভিনেতাকে দোষী সাব্যস্ত করা হলেও, ২০০১ সালে তাঁর প্রাক্তন বান্ধবীর অভিযোগের মামলার রায় এখনও দেয়নি আদালত। আগামী ৪ আগস্ট এই মামলার একটি শুনানি রয়েছে, যেখানে মাস্টারসনকে শাস্তি দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

২০০৩ সালে ধর্ষণের শিকার হয়েছেন এমন একজন নারী তাঁর বিবৃতিতে বলেছেন, ‘স্বস্তি, ক্লান্তি, শক্তি, দুঃখ এসব আবেগের একটি জটিল বিন্যাসের অভিজ্ঞতা উপলব্ধি করছি আমি। ড্যানি মাস্টারসনকে তাঁর অপরাধমূলক আচরণের জন্য জবাবদিহিতার সম্মুখীন করতে হবে।’ মাস্টারসনের স্ত্রী অভিনেত্রী ও মডেল বিজু ফিলিপস তাঁকে কোর্টে নিয়ে যাওয়ার সময় কাঁদছিলেন। পরিবারের অন্য সদস্য এবং বন্ধুরা নিশ্চুপ ছিলেন। এর আগে ২০২২ সালের ডিসেম্বরে ধর্ষণের অভিযোগে আগের বিচারে জুরি বোর্ড রায়ে পৌঁছাতে পারেননি। 

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১