আগামী সপ্তাহেই মেসি সিদ্ধান্ত নেবেন কাদের জার্সি গায়ে দেবেন: জ্যাভি

Share:

নিজস্ব প্রতিনিধি:  চলতি মরশুমে তাঁকে আর দলে যে রাখা হবে না সেটা নিশ্চিত হয়ে গিয়েছে গত একদিন আগে। তাহলে এবার তাঁর গন্তব্য কোথায় হবে এই নিয়েই উতালা হয়ে রয়েছেন অগণিত মেসি ভক্তরা।

এই মুহূর্তে মেসিকে পাওয়ার জন্য তালিকায় অনেকেই আছে। সূত্র মারফত খবর, ইতালির ক্লাব যেমন আর্জেন্টিনার অধিনায়ককে দলে পেতে চাইছেন, সেইরকম তাঁকে দলে পেতে মরিয়া তাঁর পুরনো ক্লাব বার্সালোনা এবং সৌদির আল নাসের।

সৌদির ক্লাব দিন কয়েক আগেই মেসিকে বিশাল পরিমাণ অর্থের প্রস্তাব দিয়ে রেখেছে। যা বিশেষ করে চিন্তায় ফেলেছে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার দলনেতাকে। তবে কোনও কিছুই এখনও চূড়ান্ত করেননি সাতবারের ব্যালনডি আর জয়ী তারকা। বিশেষ সূত্রের খবর, আগামী সপ্তাহেই নাকি পাকাপাকিভাবে মেসি সিদ্ধান্ত নিয়ে নেবেন তিনি কোন দলের জার্সি গায়ে চড়াবেন বলে স্পেনের সংবাদমাধ্যমকে জানিয়েছেন বর্তমানে ক্যাম্প ন্যুর কোচ জ্যাভি হার্নান্ডেজ।

আরও জানতে পড়ুন: কেএস ভরতের জায়গায় ঋদ্ধিমানকে সুযোগ দেওয়া উচিত ছিল: হরভজন সিং

 তিনি বলেন, আমি বার বার লিওকে বলেছি তাঁর জন্য আমাদের ক্লাবের দরজা সব সময় খোলা থাকবে। বর্তমানে বার্সার দায়িত্ব আমার কাঁধে রয়েছে, কাজেই আমি জানি মেসি আমার দলে যোগ দিলে দলের কি উপকার হবে। তবে মেসি তাঁর ফুটবল ক্যারিয়ার কোথায় শেষ করবে সেই সিদ্ধান্তটা একান্তই ওঁর ব্যক্তিগত বিষয়।

এবং মেসি যে ভবিষ্যতে কোন ক্লাবের হয়ে খেলবেন তা ঠিক করার জন্য আগামী এক সপ্তাহ জ্যাভির কাছে সময় চেয়েছেন বলেও জানালেন বার্সার কোচ। তবে আমি ওঁকে দলে পেতে খুবই আগ্রহী এবং আশাবাদী।

উল্লেখ্য, ২০২১ আর্থিক সঙ্কটের সম্মুখীন হয়েছিল বার্সা। সেই মরশুমেই মেসি বার্সার সঙ্গে সম্পর্ক ত্যাগ করে পিএসজি-তে যোগ দেন। তারপর পিএসজি কাটিয়ে বর্তমানে তাঁর ঠিকানা কোথায় হবে তা সময় হলেই জানা যাবে।

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের