এক কেজি আমের দাম আড়াই লাখ! মহার্ঘ মিয়াজাকি দেখতে উপচে পড়ল ভিড়

একটি আমের দাম উঠল ১০ হাজার ৬০০ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আমের মরশুম। তা বলে এক কেজি আমের দাম আড়াই লক্ষ! তা কেনা সাধ্যের বাইরে। তাই ওজন করিয়ে একটি মাত্র আম কিনলেন মির্জা এজাজ বেগ (পপিন)। দাম উঠল ১০ হাজার ৬০০ টাকা। আমের নাম মিয়াজাকি (Miyazaki)

যত দামি প্রজাতির আম হয়, তার মধ্যে অন্যতম জাপানের মিয়াজাকি। বীরভূম জেলার দুবরাজপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের একটি মসজিদ লাগোয়া এলাকায় এই আম গাছ রয়েছে। আর যিনি মাত্র একটি আম কিনেছেন সেই আজিজ পেশায় কাপড় ব্যবসায়ী। তিনি বলেন, এই আম খাওয়ার পরে মাটিতে পুঁতবেন আঁটি। তিনিও চান তাঁর বাড়ির চত্বরে ফলুক মিয়াজাকি। তবে সকলের এই আম কেনার সাধ্য নেই। তাই চেখে না হোক চোখেই এই আম দেখতে ভিড় জমিয়েছিলেন অনেকে।

মসজিদ কমিটি এই আমগাছ দেখেই বুঝতে পেরেছিল, দামি প্রজাতি। তারপরেই শুরু হয় নিলাম ডাকা। তখনই কাপড় ব্যবসায়ী একটি আম কেনেন। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে এই ধরনের আম বিক্রি হয় এক লক্ষ থেকে দু-আড়াই লক্ষ টাকায়। বলেন, মসজিদে আর্থিক সাহায্য করার জন্যই তিনি আম কিনেছেন। অন্যদিকে মসজিদ কমিটি সূত্রে খবর, গাছে মোট ৮টি আম ফলেছিল।

জানা গিয়েছে, প্রায় ৩ বছর আগে শেখ নিজামুদ্দিন বিদেশ থেকে এই আম গাছের চারা কিনে এনেছিলেন। তিনিই লাগিয়েছিলেন মসজিদের পাশে। সম্প্রতি ক্যান্সারে মৃত্যু হয়েছে তাঁর।  

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের