শনিবার ওড়িশায় শোকদিবস ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাতিল সমস্ত সরকারি অনুষ্ঠান

৩ জুন শনিবার একদিনের জন্য শোক পালনের নির্দেশ দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বালেশ্বরে মর্মান্তিক রেল দুর্ঘটনায় রাজ্যজুড়ে শোকদিবসের ঘোষণা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের। ৩ জুন শনিবার একদিনের জন্য শোক পালনের নির্দেশ দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। এদিন ওড়িশা সরকারের সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ওড়িশার তথ্য ও জনসংযোগ দফতরের তরফে শনিবার এ কথা জানানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ওই দিন দুপুরে শালিমার স্টেশন থেকে ছেড়েছিল আপ করমণ্ডল এক্সপ্রেস। ট্রেনটি ওড়িশার বালেশ্বরের বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। যশবন্তপুর-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ও একটি মালগাড়ি এই দুর্ঘটনার শিকার হয়। যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষের ফলে শুরু হয় মৃত্যু মিছিল। শনিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা ২৩৩ ছাড়িয়ে গিয়েছে। আহত ৯০০ জন মানুষ। শনিবার ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্তারে চেপে তিনি রওনা দেবেন।

ট্রেন দুর্ঘটনা নিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক বলেছেন, ‘অত্যন্ত মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা… স্থানীয় দল, স্থানীয় মানুষ এবং অন্যদের ধন্যবাদ জানাতে হবে যারা ধ্বংসাবশেষ থেকে মানুষকে বাঁচাতে রাতভর কাজ করেছে… রেলের নিরাপত্তাকে সর্বদা প্রথম গুরুত্ব দেওয়া উচিত…মানুষজনকে বালেশ্বর এবং কটকের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে যাতে তারা যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে ওঠে।’

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক