Loading live market data...
Loading active stocks...
Connecting...

সোমবার নয়াদিল্লি আসছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্ধারিত ওয়াশিংটন সফরের দুই সপ্তাহের বেশি আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর এই সফর।

Share:

নিজস্ব প্রতিনিধি: দু দিনের সফরে সোমবার নয়াদিল্লি আসছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন (Lloyd Austin)। ৪ জুন তিনি ভারতে পা রাখবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্ধারিত ওয়াশিংটন সফরের দুই সপ্তাহের বেশি আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর এই সফর। শনিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে লয়েড অস্টিন দ্বিপাক্ষিক বৈঠক করবেন সোমবার। বৈঠকে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে পরস্পরের সহযোগিতা নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সিঙ্গাপুর থেকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ৪ জুন ভারতে আসবেন। দু দিনের সফর করবেন তিনি।

উল্লেখ্য এটা লয়েড অস্টিনের দ্বিতীয় ভারত সফর হতে চলেছে। এর আগে ২০২১ সালের মার্চ মাসে তিনি ভারতে এসেছিলেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকেরতরফে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর পর ভারত সফরে আসবেন জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াসও (Boris Pistorius)। নয়াদিল্লিতে তাঁর সঙ্গেও ৬ জুন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৈঠক করবেন। বৈঠকে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ছবি দিয়ে নিজের ফেসবুক প্রোফাইল সাজালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

১৪ মে মহালক্ষ্মী রাজযোগের সৃষ্টি, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

শান্তিকুঞ্জের সামনে দিয়ে চলছে টোটো-মোটরসাইকেল, ব্যারিকেড না করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

ক্যান্সার আক্রান্ত স্ত্রীর লড়াইয়ে সঙ্গী হতে নিজের মাথার চুল কেটে দিলেন স্বামী

দুর্দান্ত ফর্মে থাকলেও চেন্নাইকে নেতৃত্ব দিচ্ছেন না কেন? সঞ্জুর উত্তরে মুগ্ধ সকলে

‘শাসন নয়, সেবাই লক্ষ্য,’ ভবানীপুরে পুজো দিয়ে বার্তা অগ্নিমিত্রার

শুভেচ্ছা জানিয়েও কংগ্রেস নিয়ে বিজয়কে সতর্ক করলেন মোদি

অনিশ্চয়তায় আপাতত কলকাতা জুড়ে বন্ধ হয়ে গেল করোনাকালে চালু হওয়া ৫০টি ‘মা ক্যান্টিন’

‘ইশ্বরের দূত নই, একজন সাধারণ মানুষ,’ মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই বললেন বিজয়

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

এন্টালিতে প্রোমোটারকে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

বালুরঘাটে এলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি

রেখা পাত্র জিততেই ন্যাড়া হচ্ছেন বিজেপি কর্মীরা, হঠাৎ কেন এই সিদ্ধান্ত?