‘সবকা সাথ নেহি ব্রিজ ভূষণ কা সাথ হ্যায়’ বলে সরকারকে কটাক্ষ সিব্বলের

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভারতের কুস্তি ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিংয়ের শারীরিক নির্যাতনের মতো গুরুতর অভিযোগ এনে দিল্লির রাস্তায় আন্দোলনে সামিল জাতীয় কুস্তিগীররা। অথচ দীর্ঘদিন হয়ে গেল এই বিষয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোনও মন্তব্য না করে এখনও অবধি নীরব থেকেছেন। কেন প্রধানমন্ত্রী এই ইস্যুতে নীরব থাকছেন সেই প্রশ্ন তুলেই নরেন্দ্র মোদির সমালোচনা করলেন বিশিষ্ট আইনজীবি ও রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল।

উল্লেখ্য, ব্রিজ ভূষণ ইস্যুতে দেশের শীর্ষ আদালতে কুস্তিগীরদের হয়ে সওয়াল করছেন তিনি। তাঁর মতে, আর দেরি করা উচিত নয়, যত শীঘ্র সম্ভব বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংকে গ্রেফতার করতে হবে বলেও আদালতে দাবি তোলেন তিনি।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কপিল সিব্বল বলেন, ভারতীয় কুস্তি ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তার সমস্ত উপযুক্ত প্রমাণ রয়েছে। দেশের জনগণও তাঁকে গ্রেফতারের দাবি জানাচ্ছেন। অথচ এই বিষয়ে দীর্ঘ দেড় মাস অতিক্রান্ত হয়ে গেলেও দেশের প্রধানমন্ত্রী কোনও কথাই বলছেন না। তিনি নীরবতা পালন করে চলেছেন। শুধু প্রধানমন্ত্রীই নন, তাঁর দল বিজেপি নীরব, আরএসএস নীরব কেন বলেও প্রশ্ন তোলেন কপিল সিব্বল। তাঁর মতে, ব্রিজ ভূষণের অনেক তদন্ত হয়েছে। আর সময় দেওয়া উচিত নয়।

এরপরই প্রবীণ এই কংগ্রেস নেতা প্রধানমন্ত্রীর সেই বিখ্যাত স্লোগান ‘সবকা সাথ , সবকা বিকাশ, সবকা বিশ্বাস’ তাকে কটাক্ষ করে বলেন,  ‘সবকা সাথ নেই, ব্রিজ ভূষণ কা সাথ হ্যায়’ এই স্লোগানই এখন হওয়া উচিত দেশের বর্তমান কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রীর।

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক