সলমন থেকে এনটিআর, ওড়িশায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় শোকস্তব্ধ গোটা বলিউড

সত্যই এই ঘটনার থেকেও আর ধ্বংসাত্মক ঘটনা আর হয় না। আমি মৃতদের পরিবারের জন্যে প্রার্থনা করছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ওড়িশায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। সূত্রের খবর, মৃতের সংখ্যা এখনও পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ২৬৬ জন। আহতর সংখ্যা ছাড়িয়েছে ৯০০ জন। এখনও উদ্ধার কার্য চলছে। শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের বাহানাগা রেল স্টেশনের কাছে করমণ্ডল এক্সপ্রেস-সহ তিনটি ট্রেনের সংঘর্ষে এখনও পর্যন্ত ২৩৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৯০০ মানুষ। এই ঘটনা কীভাবে ঘটল তা জানতে এক উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

রিপোর্ট অনুসারে, শালিমার-চেন্নাই করমন্ডেল এক্সপ্রেস অন্য ট্রেনের লাইনচ্যুত বগিগুলিতে ধাক্কা দেয়। ট্রেনটি বেঙ্গালুরু থেকে কলকাতা যাচ্ছিল। এই ঘটনায় শুধু দেশ নয়, সেলিব্রিটিরাও সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশ করছেন। সলমন খান, রশ্মিকা মান্দানা, জুনিয়র এনটিআর থেকে ফাহমান খানের মতো একাধিক তারকা করোমন্ডেল এক্সপ্রেস দুর্ঘটনা সম্পর্কে টুইট করেছেন। ‘কিসি কা ভাই কিসি কি জান’ অভিনেতা সালমান খান তাঁর টুইটার হ্যান্ডেলে গিয়ে লিখেছেন, ‘এই ঘটনায় গভীরভাবে শোকাহত। মৃত মানুষের পরিবারের প্রতি আমার সমবেদনা।’

পুষ্পা অভিনেত্রী রশ্মিকা মান্দান্না একটি হৃদয়বিদারক টুইটে জানিয়েছেন, ‘সত্যিই হৃদয়বিদারক। এই খবরটি শোনা মাত্রই আমার রাতের ঘুম উড়ে হয়েছে। মৃতদের পরিবারের জন্যে আমি গভীরভাবে শোকাহত।’ অনন্যা পান্ডে লিখেছেন, ‘সত্যই এই ঘটনার থেকেও আর ধ্বংসাত্মক ঘটনা আর হয় না। আমি মৃতদের পরিবারের জন্যে প্রার্থনা করছি।’ তেলেগু সুপারস্টার জুনিয়র এনটিআর টুইটে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে লিখেছেন, “মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও তাঁদের প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আমার চিন্তাভাবনা এই ধ্বংসাত্মক ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষের নিয়ে। এই কঠিন সময়ে ঐশ্বরিক শক্তি এবং সমর্থন তাঁদের ঘিরে রাখুক।” এই মুহূর্তে উদ্ধার অভিযান চলছে। এই ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে তাঁদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। অক্ষয় কুমার লিখেছেন, ‘ওড়িশার মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার ভিজ্যুয়াল দেখে হৃদয় কাঁদছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমার চিন্তা ও সমবেদনা। ওম শান্তি।’ এদিকে রকুল প্রীত সিং তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার কথা শুনে গভীরভাবে দুঃখিত। ক্ষতিগ্রস্ত পরিবার এবং তাদের প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’

 

 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে