ফরাসি ওপেনের মাঝ পথেই নাম প্রত্যাহার এলিনা রিবাকিনার

Share:

নিজস্ব প্রতিনিধি:  চলতি বছরের ফরাসি ওপেনের মাঝপথ থেকেই নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হলেন এলিনা রিবাকিনা। এই মরশুমে ফরাসি ওপেন টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ছিলেন তিনি।

তাঁর প্রত্যাহারের কারণ সম্বন্ধে কাজাখিস্তানের গ্র্যান্ডস্ল্যামজয়ী টেনিস তারকা বলেন, গত দু দিন ধরে আমি ঠিকমতো ঘুমোতে পারিনি। আমার শরীরও ভালো যাচ্ছে না। জ্বর, মাথাব্যথায় কাহিল হয়ে পড়েছি। কাজেই এই অবস্থায় আমার মনে হয় না আমি এই টুর্নামেন্টে ভালো ফল করতে পারবো। তাই অগত্যা বাধ্য হয়েই চলতি মরশুমের ফরাসি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে বাধ্য হলাম।

তিনি আরও বলেন, চলতি মরশুমে আমি ফর্মে থেকেও টুর্নামেন্টটা পুরো শেষ করতে পারলাম না। এটাই হয়তো জীবন। যেখানে উত্থান যেমন থাকে, তেমনই থাকে পতন। আমি চেষ্টা করেও পারলাম না।

আরও জানতে পড়ুন: বালাসোরের রেল দুর্ঘটনায় নিহতদের প্রতি শোকজ্ঞাপন করলেন ক্রীড়াবিদরা

উল্লেখ্য, শনিবার তৃতীয় রাউন্ডের ম্যাচে স্পেনের সারা সরিবস-এর মুখোমুখি হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগেই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর হৃদয় বিদারক সিদ্ধান্ত জানিয়ে দিলেন উইম্বলডন খেতাব জয়ী এই টেনিস তারকা।

গত মরশুমেও ফরাসি ওপেন টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড থেকে বাদ পড়েছিলেন তিনি। তবে চলতি মরশুমে দূরন্ত ছন্দে থাকায় ফের এই টুর্নামেন্টে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। প্রথম রাউন্ডের ম্যাচে তাঁর প্রতিদ্বন্দ্বী ব্রেন্দো ফ্রুভির্তোবাকে ৬-৪, ৬-২ সেটে হার মানান। দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত ছিল তাঁর। এই রাউন্ডে চেক খেলোয়াড় নসকোভাকেও ৬-৩, ৬-৩ পয়েন্টের ব্যবধানে হারান রিবাকিনা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের