মহারাষ্ট্রের নান্দেদে আম্বেদকরের জন্মদিন পালন করায় খুন দলিত ব্যক্তি

ইতিমধ্যে সাত জনকে গ্রেফতার করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি ভারতের সংবিধানের প্রধান কারিগর। দেশে দলিতদের উপর দুর্বিষহ অত্যাচার জীবনজুড়ে উপলব্ধি করেছিলেন দেশের ‘সংবিধানের জনক’ হিসাবে পরিচিত বাবাসাহেব আম্বেদকর। সমাজে উচ্চবর্ণের মানুষের অত্যাচারে একসময় বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন তিনি। এবার তাঁর জন্মদিন পালন করায় এক দলিত যুবককে খুনের অভিযোগ উঠল মহারাষ্ট্রের নান্দেদে।

শনিবার পুলিশ জানিয়েছে, মহারাষ্ট্রের নান্দেদ (Nanded) জেলায় ডক্টর বি আর আম্বেদকরের জন্মবার্ষিকী উদযাপন করার জন্য ২৪ বছর বয়সী এক দলিত যুবককে খুনের অভিযোগে সাত জনকে গ্রেফতার করা হয়েছে। নান্দেদ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার বনধার হাভেলি (Bondhar Haveli) গ্রামে এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম অক্ষয় ভালেরাও (Akshay Bhalerao)। বৃহস্পতিবার সন্ধ্যায় বনধার হাভেলি গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। উচ্চবর্ণের লোকজন বিয়ে উদযাপন করছিলেন হাতে তরোয়াল নিয়ে। সেই সময় পাশ দিয়ে যাচ্ছিলেন অক্ষয় এবং তাঁর ভাই আকাশ।

সেই সময় অভিযুক্তদের মধ্যে একজন বলে ওঠে, ‘গ্রামে ভীম জয়ন্তী পালনের জন্য এদেরকে হত্যা করা উচিত।’ উচ্চবর্ণের লোকজন এমন কথা বলায়, অক্ষয় ও তাঁর ভাই প্রতিবাদ করেন। কিছুক্ষণ বাকবিতণ্ডা চলার পর আচমকা অভিযুক্তরা ধারালো তলোয়ার দিয়ে অক্ষয়কে কোপাতে শুরু করে। তাঁর ভাইকেও মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অক্ষয় ভালেরাওকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় তদন্তে নেমে ইতিমধ্যে সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার