মাত্র ১ টাকার পারিশ্রমিকে ‘ওম শান্তি ওম’-এ অভিনয় করেন জাভেদ শেখ, কিন্তু কেন?

তবে নির্মাতারা তাঁর কথা মানেন নি, তাঁরা তাঁর পারিশ্রমিক হিসেবে যে চেক দিয়েছিলেন, তাতে টাকার পরিমাণ দেখে হতবাক হয়ে গিয়েছিলেন অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি যে ‘দিল কা বাদশা’, গোটা বিশ্ববাসীর মনের বাদশা। হ্যাঁ, শাহরুখ খান, বলিউডের ৯ থেকে ৯০ সবাই তাঁর সঙ্গে একটিবার অভিনয় করতে চান। সিনিয়র থেকে জুনিয়র কেউ বাকি নেই, শাহরুখ খান। রোমান্সের বাদশা। কিং খান, তাঁর একটি ছবি আসা মানেই ব্লকবাস্টার। ইন্ডাস্ট্রিতে দেখতে দেখতে ৩ যুগ পার করে ফেললেন তিনি। তবুও তাঁর ডিমান্ড ভক্তদের কাছে অবিচল। শাহরুখের কেরিয়ারের অন্যতম ব্লকবাস্টার চলচ্চিত্র ‘ওম শান্তি ওম’।ফারাহ খান অভিনীত এই ছবিতে শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছিলেন নবাগতা দীপিকা পাড়ুকোন। ছবির কাহিনী থেকে একেকটা সংলাপ আজও ভক্ত হৃদয়ে অমলীন। ছবিটি দুই প্রজন্মকে কেন্দ্র করে তৈরি। শাহরুখ যখন ইন্ডাস্ট্রির একজন বড় তারকা হিসেবে অভিনয় করেছিলেন চলচ্চিত্রে, তখন তাঁর বাবা হয়েছিলেন পাকিস্তানি অভিনেতা জাভেদ শেখ। তাঁর ঘরেই দ্বিতীয়বার জন্ম নেন ওম।

জানেন কী, শাহরুখের বাবার চরিত্রে অভিনয়ের জন্যে কোনও পারিশ্রমিকই দাবি করেননি জাভেদ শেখ। কারণ শাহরুখের সঙ্গে অভিনয় করার তাঁর দীর্ঘদিনের সুপ্ত ইচ্ছে ছিল। তবে নির্মাতারা তো তাঁর এই প্রস্তাব কিছুতেই মানেননি, পারিশ্রমিক সবার প্রাপ্য। জানা যায়, শেষে তিনি মাত্র ১ টাকার বিনিময়ে ছবিটি করেছিলেন। তাতেও কী মান্যতা দিয়েছিলেন নির্মাতারা?

সম্প্রতি একটি সাক্ষাৎকারে, অভিনেতাকে বলিউড ছবিতে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করতে বলা হলে জাভেদ শেখ প্রকাশ করেন যে, তিনি ‘ওম শান্তি ওম’-এ কাজ করার জন্য কোনও অর্থ নিতে চাননি। কারণ, এসআরকে এবং পরিচালক ফারাহ খান তাঁকে এই চরিত্রে অভিনয় করার জন্য তিনি খুবই সম্মানিত ছিলেন। যখন তাঁর ম্যানেজার জোর দিয়েছিলেন যে, ছবিতে চুক্তির জন্যে কত টাকা উল্লেখ করতে হবে, তখন জাভেদ বলেছিলেন যে, তিনি ছবিটির জন্য মাত্র ১ টাকা নেবেন। তবে নির্মাতারা তাঁর কথা মানেন নি, তাঁরা তাঁর পারিশ্রমিক হিসেবে যে চেক দিয়েছিলেন, তাতে টাকার পরিমাণ দেখে হতবাক হয়ে গিয়েছিলেন অভিনেতা। তবে Reviewit.pk-এর মতে, ‘ওম শান্তি ওম’ সম্পর্কে জাভেদ শেখের বক্তব্য দেশকে প্রহার করেছিল। একজন ব্যবহারকারী লিখেছেন, “জানিনা কেন তাঁরা ভারতীয় অভিনেতাদের এমন পদে বসিয়েছে।” ‘ওম শান্তি ওম’ একটি ঘরোয়া বক্স অফিসে ৭৮ কোটি আয় করেছিল।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে