প্রয়াত থিয়েটার মাস্টার আমির রাজা হোসেন

তিনি মুলত সাবলীল, স্পষ্টভাষী এবং উচ্চাভিলাষী থিয়েটারের মাস্টার হিসেবেই পরিচিত ছিলেন। ১৯৯০-এর দশকে তাঁর তৈরি দ্য লেজেন্ড অফ রাম ছিল তাঁর অনন্য সৃষ্টির মধ্যে একটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন দুনিয়ায় একের পর এক শোকের খবর। মারা গেলেন বিখ্যাত থিয়েটার পরিচালক আমির রাজা হোসেন। তিনি একজন সাবলীল, স্পষ্টভাষী এবং উচ্চাভিলাষী অভিনেতা হিসেবেই পরিচিত ছিলেন। তাঁর শো ‘কারগিল’ এবং ‘দ্য লেজেন্ডস অফ রাম’ আজও নস্টালজিক ভক্তমনে। পেয়েছেন পদ্মশ্রী পুরস্কারও। শনিবার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। লখনউয়ের একটি সম্ভ্রান্ত পরিবারে তাঁর জন্ম ও বেড়ে ওঠা। পরীবারে রেখে গিয়েছেন তাঁর স্ত্রী বিরাট তলওয়ার এবং সন্তান কানিজ সুকাইনা এবং গুলাম আলী আব্বাসকে। শনিবার দিল্লিতে নিজের বাসভবনেই মারা যান তিনি, তাঁর মৃত্যুতে স্বাভাবিকভাবেই থিয়েটার জগতে শোকের ছায়া নেমে এসেছে।  

তিনি মুলত সাবলীল, স্পষ্টভাষী এবং উচ্চাভিলাষী থিয়েটারের মাস্টার হিসেবেই পরিচিত ছিলেন। ১৯৯০-এর দশকে তাঁর তৈরি দ্য লেজেন্ড অফ রাম ছিল তাঁর অনন্য সৃষ্টির মধ্যে একটি। ২০০০ সালে তাঁর নির্মিত দ্য ফিফটি ডে ওয়ার-ও ছিল দুর্দান্ত মঞ্চ উপস্থাপনা। কার্গিল যুদ্ধের উপর ভিত্তি করে তিনি তা তৈরি করেছিলেন। যাতে অভিনয় করেছিলেন ১৪০ জন শিল্পী। এবং এটির বাজেট ছিল প্রায় ৭০ লক্ষ টাকা। হুসেন দুটি সিনেমাতেও অভিনয় করেছিলে। একটি রুডইয়ার্ড কিপলিং-এর উপন্যাস অবলম্বনে ‘কিম’ (১৯৮৪), এবং অন্যটি শশাঙ্ক ঘোষের রোমান্টিক কমেডি ‘খুবসুরত’ (২০১৪), যেখানে সোনম কাপুর এবং ফাওয়াদ খান মূল ভূমিকায় ছিলেন। তবে তাঁর আসল ভালোবাসা ছিল থিয়েটারই।

বিগত কয়েক বছর ধরে তিনি আউটডোরে মঞ্চস্থ বেশ কয়েকটি নাটক নির্মাণ করেছিলেন। ১৯৯৮ সালে হোসেন এবং তার দল দিল্লি ট্যুরিজমের সঙ্গে সহযোগিতায় ‘চৌদভিন কা চাঁদ’-এর আয়োজন করেন লাল কেল্লা এলাকায়, যা বর্তমানে দিল্লি ৬ উৎসব হিসেবে পালিত হয়। প্রায় ৯১টি প্রযোজনা এবং ১১০০টিরও বেশি পারফরম্যান্সের কারণে তিনি ২০০১ সালে পদ্মশ্রী সম্মান পান। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে