ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা দেওয়ার ঘোষণা ওড়িশা সরকারের

রবিবার সে রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের অফিস থেকে এই ঘোষণা করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ওড়িশার বালেশ্বরের কাছে ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করল ওড়িশা সরকার। রবিবার সে রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের অফিস থেকে এই ঘোষণা করা হয়েছে। পাশাপাশি গুরুতর আহতদের জন্য ১ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানানো হয়েছে।

ওড়িশার মুখ্যমন্ত্রীর অফিস থেকে রবিবার জানানো হয়েছে, বালেশ্বরের বাহানাগা বাজারের কাছে ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। দুর্ঘটনায় যারা গুরুতর আহত হয়েছেন তাদেরকে ১ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে সরকারের তরফে জানানো হয়েছে।

প্রসঙ্গত শুক্রবার ট্রেন দুর্ঘটনার পর নবীন পট্টনায়েকের সরকার তৎপরতার সঙ্গে উদ্ধারকাজে হাত লাগিয়েছিল। শনিবার নবীন নিজে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন। ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি শোকপ্রকাশ করেছেন তিনি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। উল্লেখ্য রেল মন্ত্রকের তরফে নিহতদের পরিবারকে ইতিমধ্যে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। আহতদের ২ লাখ এবং কম আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন রেলমন্ত্রী।

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর