তেলেঙ্গানা-সহ চার রাজ্যের ভোটে বিজেপিকে ধুয়েমুছে সাফ করে দেব, হুঙ্কার রাহুলের

শনিবার নিউইয়র্কে প্রবাসী ভারতীয়দের এক নৈশভোজে হাজির ছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউইয়র্ক: সদ্য সমাপ্ত কর্নাটক বিধানসভার ভোটে কংগ্রেসের কাছে গোহারা হেরেছে বিজেপি। আর ওই জয়ে অনেকটাই আত্মপ্রত্যয়ী প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। শনিবার রাতে প্রবাসী ভারতীয়দের সঙ্গে নৈশভোজের সময়েই ওয়ানাডের প্রাক্তন সাংসদ হুঙ্কার ছেড়েছেন, ‘চলতি বছরের শেষ দিকে তেলেঙ্গানা-সহ যে চার রাজ্যের বিধানসভা ভোট রয়েছে, ওই ভোটে বিজেপিকে ধুয়েমুছে সাফ করে দেব।’

সান ফ্রান্সিসকো ও ওয়াশিংটন সফর শেষে শনিবারই নিউইয়র্কে এসে পৌঁছেছেন রাহুল গান্ধি। তাঁর সম্মানে নৈশভোজের আয়োজন করেছিল ভারতীয় ওভারসিজ কংগ্রেসের নিউইয়র্ক শাখা। অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী ভারতীয়দের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। চলতি বছরের শেষের দিকে তেলেঙ্গানা-সহ যে চার রাজ্যের বিধানসভা ভোট হবে, সেখানে কী ফলাফল হতে পারে রাহুলের কাছে  তা জানতে চেয়েছিলেন এক প্রবাসী ভারতীয়।

জবাবে আত্মপ্রত্যয়ের সঙ্গে প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, ‘কর্নাটকে আমরা শুধু বিজেপিকে হারাইনি, ধুয়ে মুছে সাফ করে দিয়েছি। একেবারে গুঁড়িয়ে দিয়েছি। দেশের গোটা সংবাদমাধ্যম বিজেপির কব্জায়। আমাদের চেয়ে ১০ গুণ বেশি টাকা রয়েছে। জলের মতো টাকা খরচ করছে। উপরন্তু কেন্দ্রীয় সরকার রয়েছে। তদন্তকারী সংস্থা রয়েছে। তা সত্বেও কর্নাটকে বিজেপির সঙ্গে বুক চিতিয়ে লড়াই করেছেন কংগ্রেস নেতা-কর্মীরা। যার ফলে বিজেপিকে গুঁড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে। সামনেই তেলেঙ্গানা-সহ চার রাজ্যের ভোট। ওই ভোটে আমরা বিজেপিকে শুধু হারাবই না। গুঁড়িয়ে দেব।’ রবিবার রাতেই ম্যানহাটনের জাভিটস সেন্টারে প্রবাসী ভারতীয়দের এক সমাবেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রাক্তন কংগ্রেস সভাপতির।

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!