এশিয়া কাপ জুনিয়র হকিতে মালয়েশিয়ার বিরুদ্ধেও জয় চায় ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি:  জুনিয়র এশিয়া কাপ হকিতে যেন অশ্বমেধের ঘোড়ার মতো ছুটে চলেছে ভারতীয় দল। চলতি মহিলাদের জুনিয়ার এশিয়া কাপ হকিতে আগামীকাল ভারত খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। সেই ম্যাচেও জয় পেতে মরিয়া ভারতীয় মহিলা হকি দল।

এই ম্যাচে নামার আগে ভারতীয় দল প্রথম ম্যাচেই রেকর্ড সংখ্যক গোলে পরাজিত করেছে উজবেকিস্তানকে। উজবেকদের বিপক্ষে ম্যাচে ভারতের হয়ে স্কোরশিটে নাম তুলেছিলেন বৈষ্ণবী ফালকে, মুমতাজ খান, অন্নু, সুনিলিতা তাপ্পো, মঞ্জু চৌরাসিয়া, দীপিকা সেরং, দীপিকা ও নীলম।

তবে উজবেকদের বিরুদ্ধে ম্যাচ ডাবল হ্যাটট্রিক করেন অন্নু। মুমতাজ এবং দীপিকা করেন চারটি করে গোল। দুটি করে গোল করেন বৈষ্ণবী, সুনীলিতা ও দীপিকা। সোমবার মালয়েশিয়ার বিপক্ষেও ভারতীয় মহিলা হকি দল একইভাবে শুরু করতে চাইছে। তাঁদের একটাই লক্ষ্য এই টুর্নামেন্টে ভালো ফল করে চ্যাম্পিয়ন হওয়া।

এই প্রসঙ্গে ভারতীয় দলের অধিনায়ক প্রীতি বলেন, আমরা আগের ম্যাচে যেভাবে জয় পেয়েছি, সেই জয়ের ধারা আমরা মালয়েশিয়ার বিপক্ষেও বজায় রাখতে বদ্ধ পরিকর। আমরা এই টুর্নামেন্টের শুরুটা দারুণভাবে করেছি। যা আমাদের আগামী ম্যাচগুলিতেও ধরে রাখতে হবে। এবং সেই ম্যাচে বড় ব্যবধানে জয়ই যে আামাদের মনোবল অনেকটা বাড়িয়ে দিয়েছে এই বিষয়ে কোনও সন্দেহ নেই।

উল্লেখ্য, উজবেকিস্তানের থেকে মালয়েশিয়া অনেক শক্তিশালী দল। কেননা তাঁরাও ভারতের মতো এই টুর্নামেন্টে শুরুটা জয় দিয়েই করেছে। এবং তারা পরাজিত করেছে চিনা তাইপেকে। খেলার ফল ৭-০। কাজেই আগামী সোমবার ভারত বনাম মালয়েশিয়ার ম্যাচে যে রুদ্ধশ্বাস লড়াই হবে বলেই মনে করছেন দুই দলের খেলোয়াড় থেকে কোচ সকলেই। এখন দেখার শেষ পর্যন্ত দুই দলের কোন দল ম্যাচে বিজয়ী হয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে পারে। কেননা এর আগে ২০১৫ সালে মহিলাদের এই টুর্নামেন্টেই ভারতের কাছে ৯-১ গোলে হারতে হয়েছিল মালয়েশিয়াকে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের