অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে পৌঁছল ইতালি

Share:

নিজস্ব প্রতিনিধি: ইংল্যান্ডের মাটিতে ইউরোকাপ জয় করেছিল ইতালি। কিন্তু কাতার বিশ্বকাপে সুযোগ পায়নি আজ্জুরিরা। কিন্তু আর্জেন্টিনায় আয়োজিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েই শেষ চারে পৌঁছে গেল ইতালি। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়াকে ৩-১ গোলে হারাল তারা।

গত শনিবার কোয়ার্টার ফাইনাল ম্যাচের শুরু থেকেই কলম্বিয়ার ওপর চাপ সৃষ্টির চেষ্টা করতে থাকে ইতালির যুব ফুটবলাররা। ফলস্বরূপ ইতালি গোলও পেয়ে যায় তাড়াতাড়ি। থমাসোর কর্নার থেকে  বল পেয়ে আজ্জুরিদের হয়ে প্রথম গোল কাসাদিয়ার।

এরপর ইতালির হয়ে আরও দুটি গোল করেন বালদাজিনি ও ফ্রান্সিসকো। তবে বিরতির আগে অবধি ২-০ গোলেই এগিয়ে ছিল ইতালি। বিরতির পর একটি গোল করে তারা।

আরও জানতে পড়ুন

অন্য দিকে কলম্বিয়ার হয়ে একমাত্র গোলটি করেন জোহান টোরেস। তারপর শত চেষ্টা করেও আর ইতালির ডিফেন্স ভেদ করা সম্ভব হয়নি কলম্বিয়ার। শেষ পর্যন্ত ম্যাচটি হেরে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ থেকে খালি হাতেই বিদায় নিতে হল লাতিন আমেরিকার দেশটিকে। এই বিশ্বকাপে লাতিন আমেরিকার দেশ হিসেবে ব্রাজিল, আর্জেন্টিনার পর এবার ব্যর্থর তালিকায় নাম লেখালো ভলদেরামার দেশও।

আগামী বৃহস্পতিবার সেমিফাইনাল ম্যাচে ইতালিকে খেলতে হবে দক্ষিণ আফ্রিকা এবং নাইজেরিয়ার ম্যাচে বিজয়ী দলের সঙ্গে।

এখন দেখা যাক এই অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে শেষ পর্যন্ত ইতালি সেমিফাইনালের বাঁধা টপকে ফাইনালে পৌঁছে ট্রফি জয় করতে পারে কি না। যদি তা করতে পারে তাহলে কাতার বিশ্বকাপে না খেলার দুঃখটা অনেকটাই তাঁরা মিটিয়ে নিতে পারবে বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের