ইমামি ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অভিভূত: আরোমাল বিজয়ন

Share:

নিজস্ব প্রতিনিধি: আরোমাল বিজয়ন নামটা এই মুহূর্তে লাল-হলুদ জনতার কাছে অতি পরিচিত একটি নাম। কেননা গত শনিবারই ইমামি ইস্টবেঙ্গলের পারফরম্যান্স চিফ ও অ্যানালেসিস্ট হিসেবে তাঁর কাঁধেই দায়িত্ব দিয়েছেন কর্তারা।

আরোমালের একটি বিশেষ পরিচয় আছে। সেটি হল আরোমাল হচ্ছেন ভারতীয় ফুটবলের প্রাক্তন কিংবদন্তী ফুটবলার আইএম বিজয়নের পুত্র।

রবিবার তাঁর সঙ্গে যখন যোগাযোগ করা হয়, তখন সে ব্যস্ত ছিল বাড়ির কাজে। তবুও আরামোল সময় দিলেন। বললেন আগামী মরশুমে লাল-হলুদের দায়িত্ব পেয়ে সত্যিই আমি অভিভূত। ভাবতেই পারছি না ইমামি ইস্টবেঙ্গলের মতো একটি বড় ক্লাবের চিফ পারফরম্যান্স এবং অ্যানালেসিস্টের মতো গুরু দায়িত্ব কর্তারা আমার উপর ছেড়ে দেবেন। তবে আমি কথা দিচ্ছি, আমার সাধ্যমতো আমি চেষ্টা করবো দলকে সাফল্যের মুখ দেখাতে।

আরও জানতে পড়ুন: অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে ইতালি

ইতিমধ্যেই দায়িত্ব পেয়ে দলের চিফ কোচ কুয়াদ্রাতের সঙ্গেও ভিডিও কনফারেন্সে কথা হয়েছে তাঁর। সে কথা জানিয়ে আরোমাল বলেন, কুয়াদ্রাতের সঙ্গে আমার কথা হয়েছে। সে কলকাতায় এলেই আমরা দল নিয়ে চূড়ান্তভাবে অনুশীলন এবং আমাদের যা যা করণীয় সবই করতে শুরু করবো। সেটা খুব শীঘ্রই শুরু হবে। কেননা সামনেই ডুরান্ড কাপ আছে। তারপর আইএসএল শুরু হবে। কাজেই হাতে সময় একদম নেই।

সবশেষে যেন কিছুটা নস্টালজিক হয়ে পড়লেন ভারতীয় ফুটবলের কালো হরিণের পুত্র। বললেন, সত্যি কথা বাবাকে দেখেই আমার ফুটবলে পা রাখা। ইচ্ছা ছিল ফুটবলার হিসেবে একদিন কলকাতার দুই প্রধানের হয়েই ফুটবল খেলবো। সেই স্বপ্ন আর বাস্তবায়িত হয়নি। যাক গে সেই দুঃখ আমায় কিছুটা হলেও ভুলিয়ে দিয়েছে লাল-হলুদের এই দায়িত্ব পাওয়াটা। তবে সমর্থকদের কাছে আমার বিনীত অনুরোধ, জানি দীর্ঘদিন আপনাদের ঘরে ট্রফি নেই। মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। আপনাদের কথা দিচ্ছি আমি এবং কুয়াদ্রাত সম্পূর্ণ দিয়েই চেষ্টা করবো যাতে ইমামি ইস্টবেঙ্গল খুব শীঘ্রই সাফল্যের মুখ দেখতে পারে।

অলিভ অয়েল নাকি সর্ষের তেল? কোন তেল স্বাস্থ্যের জন্য উপকারী?

নিরাশ করলেন বৈভব, ১৪ রান করে ফিরলেন সাজঘরে

‘ফলতার পুষ্পা’ জাহাঙ্গিরকে ডায়মন্ড হারবার আদালতে পেশ, পাশে দাঁড়াল না কোনও আইনজীবী

মাটিতে পড়ে মহিলার আধপোড়া দেহ, পুলিশ কর্তা বললেন, ‘গরম লাগছে, তাড়াতাড়ি করুন’

বেবি বাম্প নিয়েই বান্দ্রায় নতুন বাড়ি দেখাশোনায় ব্যস্ত দীপিকা, গৃহপ্রবেশের প্রস্তুতি?

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

ডায়মন্ড হারবার শাখায় প্রায় ১ ঘণ্টা অবরোধ, ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

জব কার্ড জালিয়াতি রুখতে মোক্ষম অস্ত্র! হাজিরাতে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

নেইমারকে নিয়ে বড় খবর দিল ব্রাজিল, কবে নামবেন মাঠে?

উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর! নির্বিচারে গুলিতে মৃত ১১, আহত একাধিক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ