৭৯ বছরে চিরঘুমে ‘মহাভারত’ সিরিয়ালের শকুনি মামা

সোমবার সকালে মুম্বইয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: জীবন-মৃত্যুর লড়াইয়ে শেষ পর্যন্ত হার মানতে হলো বর্ষীয়ান অভিনেতা গুফি পেন্টালকে। নব্বইয়ের দশকে দূরদর্শনে সম্প্রচারিত ‘মহাভারত’ সিরিয়ালের ‘শকুনি মামা’র চরিত্রে অভিনয় করে রাতারাতি দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর। বর্ষীয়ান অভিনেতার আকস্মিক প্রয়াণের খবরে শিল্পীমহলে শোকের ছায়া নেমে এসেছে।

দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন গুফি পেন্টাল। শারীরিক অবস্থার অবনতি ঘটায় গত ৩১ মে আন্ধেরির এক হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। মাঝে বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর গুজবও রটে। যদিও পরিবারের পক্ষ থেকে ওই গুজব উড়িয়ে দেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে আচমকাই অভিনেতার শারীরিক অবস্থার ক্রমাবনতি ঘটতে থাকে। সোমবার সকালে চিকি‍ৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। প্রয়াত অভিনেতার পুত্র হ্যারি পেন্টাল বাবার  মৃত্যুর খবর জানান।

১৯৪৪ সালের ৪ অক্টোবর এক শিখ পরিবারে জন্ম গুফি পেন্টালের। ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ১৯৬৯ সালে ছোট ভাইয়ের সঙ্গে মুম্বইতে হাজির হন। পরিচালক হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করেন। পরে অভিনয়ে আসেন। বেশ কিছু হিন্দি সিরিয়ালে অভিনয় করেন তিনি। তবে নব্বইয়ের দশকে বি আর চোপড়ার পৌরাণিক সিরিয়াল ‘মহাভারত’ –এ ‘শকুনি মামা’র চরিত্রে অভিনয় করে সবার নজর কাড়ার পাশাপাশি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। ‘রফু চক্কর’, ‘দেশ-পরদেশ’, ‘দিললাগি’র, ‘ময়দান-এ-জঙ্গ’ ছবিতে কাজ করেছেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে