ঝাড়গ্রামে ফের হাতির হানায় মৃত্যু পৌঢ়ের

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: ফের হাতির হানায় মৃত্যু ঝাড়গ্রামের ন্যাকড়া বিন্দা এলাকার এক পৌঢ়ের । পরিবার সূত্রে জানা গেছে, এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে দলমার দাঁতাল ।খাবারের সন্ধানে কখনো লোকালয়ে আবার কখনো রাজ্য সড়ক বা জাতীয় সড়কে দাপাদাপি করছে হাতির দল। বনদপ্তর কে কোনরকম ভূমিকা নিতে দেখা যাচ্ছে না ।যার ফলেই ঘটছে বিপত্তি। এদিন মঙ্গলবার খগেন্দ্র নাথ মাহাতো নামে এক ব্যাক্তি জঙ্গলে গিয়েছিলেন ।

কিন্তু ঘণ্টা দুয়েক হওয়ার পর ওই ব্যাক্তি বাড়ি না আসায় পরিবারের লোকজন জঙ্গলে তাকে খোঁজাখুঁজি করতে যান। শেষমেষ দেখতে পান খগেন্দ্রনাথ মাহাতোর মৃতদেহ। তড়িঘড়ি খবর দেওয়া হয় ঝাড়গ্রাম থানায় ও ঝাড়গ্রাম বনদপ্তরে। ঘটনাস্থলে এসে পৌঁছায় ঝাড়গ্রাম থানার পুলিশ ও বনদপ্তরের আধিকারিকরা। মৃতদেহ উদ্ধার করে মৃত্যু সুনিশ্চিত করতে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। শোকের ছায়া নেমে এসেছে পরিবার-পরিজনদের কাছে।

মৃতার ছেলে মলয় মাহাতো জানান ,ঝাড়্গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। বনদপ্তর কোনরকম সতর্ক করে না গ্রামের মানুষকে। যার জেরে মানুষের প্রাণহানি ঘটছে, কবে বনদপ্তর হাতি তাড়াতে ব্যবস্থা নেবে তার দিকেই তাকিয়ে আছেন সমস্ত ঝাড়গ্রাম জেলার সাধারণ মানুষ।

কলম্বিয়ার বিরুদ্ধে ড্র করে নকআউটে পর্তুগাল, গোল করতে ব্যর্থ রোনাল্ডো

প্রতিদিন ব্লুবেরি খেলে আদৌ লাভ হয়? কী বলছেন পুষ্টিবিদরা?

FIFA World Cup 2026: আর্জেন্টিনা ২: জর্ডন ০ (হাফটাইম)

মুখের এই ৫ লক্ষণকে অবহেলা নয়! হতে পারে ডায়াবেটিস, রক্তাল্পতা-সহ একাধিক রোগের ইঙ্গিত

নকআউটে ক্রোয়েশিয়া, স্মরণীয় জয় পেল কঙ্গো, দাপটের সঙ্গে ফুটবল খেলল ইংল্যান্ডও

খালি পেটে খান এই পরিচিত পাতা, রক্তে শর্করা নিয়ন্ত্রণে ভাল ফল পেতে পারেন

জানেন কি রুটি জনপ্রিয় হওয়ার আগে ভারতীয়দের কাছে জনপ্রিয় ছিল এই ৭ প্রাতরাশ?

জুলাইয়ের প্রথম সপ্তাহে পাঁচ রাশির জাতকদের পকেটে আসবে কাড়ি কাড়ি টাকা! কারা তাঁরা?

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের