চাপে পড়ে সাক্ষী-বজরংদের ফের বৈঠকে আমন্ত্রণ ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের

মঙ্গলবার রাত ১২টা ৪৭ মিনিটে টুইট করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চাপ বড় বালাই। সংবাদমাধ্যমের একাংশকে আসরে নামিয়েও কুস্তিগীরদের আন্দোলন ভাঙা যায়নি। বরং আন্দোলনের ঝাঁজ আরও বাড়ানোর হুমকি দিয়েছেন সাক্ষী মালিক,ভিনেশ ফোগতরা। এমনকী মঙ্গলবারই বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এনেছিলেন অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীর বজরং  পুনিয়া। জানিয়ে ছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে শনিবার রাতে তাঁদের বৈঠকের খবর চেপে যাওয়ার নির্দেশ দিয়েছিল সরকার। আর ওই অভিযোগেই যথেষ্ট চাপে পড়ে গিয়েছে মোদি সরকার।

তাই মঙ্গলবার রাতেই তড়িঘড়ি টুইট করে আন্দোলনকারী কুস্তিগীরদের ফের একবার আলোচনার টেবিলে বসার আমন্ত্রণ জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।রাত ১২ টা ৪৭ মিনিটে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী আন্দোলনকারী কুস্তিগীরদের বৈঠকে বসার আমন্ত্রণ জানিয়ে টুইটে লিখেছেন, ‘আন্দোলনকারী কুস্তিগীরদের সঙ্গে তাঁদের দাবি নিয়ে আলোচনায় বসতে আগ্রহী সরকার। আমি ফের একবার কুস্তিগীরদের বৈঠকে বসার আমন্ত্রণ জানাচ্ছি।’

যদিও বুধবার সকাল পর্যন্ত কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর বৈঠকে বসার আমন্ত্রণ নিয়ে সাক্ষী মালিক ও ভিনেশ ফোগতদের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠকে বসতে চাইছেন না আন্দোলনকারী কুস্তিগীররা। কেননা, গত বারেও তাঁর সঙ্গে একাধিক বৈঠক করেছিলেন সাক্ষীরা। তার পরে কমিটি গঠনের নামে ব্রিজভূষণ শরণ সিংকে বাঁচানোর চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে। গত ২৩ এপ্রিল থেকে যন্তরমন্তরে কুস্তিগীরদের ধর্না অবস্থান শুরু হওয়ার পরে আলোচনায় বসার কোনও সদিচ্ছা না দেখানো মন্ত্রী মশায় আচমকাই কেন বেশি রাতে টুইট করে বৈঠকে বসার প্রস্তাব দিলেন তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে