Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বার্সা নয়, ইন্টার মায়ামির পথে মেসি

Share:

নিজস্ব প্রতিনিধি:  চলতি মরশুমে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি কোন দলের জার্সি গায়ে চড়াবেন, তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে বিশ্ব ফুটবলে। পিএসজির সঙ্গে সম্পর্ক ছেদ করার পর লিও বর্তমানে ফ্রি ফুটবলার। কাজেই তাঁকে দলে নিতে ইতিমধ্যেই ঝাঁপিয়েছে তাঁর পুরোনো ক্লাব বার্সা থেকে শুরু করে সৌদির ক্লাব আল হিলাল, ইন্টার মিয়ামি সহ অনেকেই।

এই জল্পনার মধ্যেই আর্জেন্টিনার সংবাদপত্র সূত্রে খবর, বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক নাকি মেজর লিগে অংশগ্রহণকারী দল ইন্টার মিয়ামির পথেই এক পা বাড়িয়ে রেখেছেন। ইন্টার মিয়ামির অন্যতম মালিক হচ্ছেন প্রাক্তন ফুটবলার ডেভিড ব্যাকহাম। ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলারের ক্লাবের পক্ষ থেকে এলএম টেনকে অফার করা হয়েছে ২০০ মিলিয়ন ইউরোর। পাশাপাশি, ক্লাবের লাভ্যাংসের একটি অংশও তাঁকে দেওয়া হবে বলে প্রস্তাব দিয়েছে বেকহ্যামের ক্লাব।

এ ছাড়া মেসি যদি ইন্টার মায়ামিতে যোগ দেন তাহলে ক্রীড়া সামগ্রী প্রস্তুত সংস্থা অ্যাডিডাসও নাকি লাভ্যাংসের একটি অংশ তাঁকে দেবে বলেই সূত্রের খবর। কেননা এই সংস্থার সঙ্গে তিনি ২০০৬ সাল থেকে যুক্ত।

আরও জানতে পড়ুন: কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কাছে পাঁচ দফা দাবি জানালেন কুস্তিগীররা

অন্য দিকে মেসিকে দলে নেওয়ার ব্যাপারে সৌদির ক্লাব আল-হিলাল প্রস্তাব দিয়েছিল ১ বিলিয়ন মার্কিন ডলারের। সেই প্রস্তাব নাকি বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়কের মন পসন্দ নয়। কাজেই মেসি এখন মার্কিন মুলুকের ক্লাবটির দিকেই ঝুঁকে রয়েছেন।

প্রসঙ্গত, মেসিকে দলে নিতে আগ্রহ প্রকাশ করায় বার্সার বর্তমান সভাপতির সঙ্গে আলোচনায় বসেছিলেন মেসির বাবা, যিনি মেসির এজেন্টও বটে। সেই বৈঠকের পরই মেসির বাবা সাংবাদিকদের বলেন, বার্সায় মেসির ফেরার বিষয়টি অত্যন্ত জটিল। এ ছাড়াও মেসি নিজেও খুব একটা আগ্রহী নয় বার্সায় ফিরতে।

এখন দেখা যাক আল হিলাল নাকি ইন্টার মিয়ামি কোন ক্লাবের জালে ধরা দেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তা অবশ্য জানা যাবে খুব শীঘ্রই।

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি