অশ্বিনকে বাদ দেওয়া ভুল সিদ্ধান্ত মত প্রাক্তন অজি ক্রিকেটারদের

Share:

নিজস্ব প্রতিনিধি:  ওভালে ভারত এখন ব্যস্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ খেলতে। এরই মধ্যে এই টুর্নামেন্টে চূড়ান্ত স্থান পাননি অভিজ্ঞ ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। আর অশ্বিনকে বাদ দেওয়া যে ভারতের কাছে একটা ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন প্রাক্তন অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার রিকি পন্টিং ও ম্যাথু হেডেন।

অশ্বিনের বাদ পড়া সম্বন্ধে ম্যাথু হেডেন বলেন, ভারতের এটা মাথায় রাখা উচিত ছিল অশ্বিন ভারতের সর্বোচ্চ উইকেট শিকারিদের মধ্যে অন্যতম। ২০২১-২৩ বিশ্ব টেস্ট সার্কেলে অশ্বিন ভারতীয় বোলার হিসেবে এই খেতাব অর্জন করেছে। ভারত চার সিমার খেললেও অশ্বিনকে বাদ দেওয়াটা একেবারেই ঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবং অশ্বিনের বদলি হিসেবে যাঁকে নেওয়া হয়েছে সেই রবীন্দ্র জাদেজা প্রথম দিনের ম্যাচে একেবারেই ব্যর্থ। তার প্রমাণ তো দুই অজি ব্যাটার হেড এবং স্মিথ। ইতিমধ্যেই তাঁদের জুটিতে ২৫১ রান করেছেন তাঁরা। উল্লেখ্য ইংল্যান্ডের মাটিতে এটাই প্রথম হেডসের শতরান। সবশেষে হ্যাডেন টসে জিতে রোহিতের বল করার সিদ্ধান্তকেও ভুল বলে মন্তব্য করলেন।

আরও জানতে পড়ুন: হতাশ না হয়ে রোহিতদের পজিটিভ থাকার পরামর্শ শাস্ত্রীর

ম্যাথু হেডেনের মতো অশ্বিনকে দলে না রাখা নিয়ে সরব হয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয়া ক্রিকেটার রিকি পন্টিংও। তাঁর মতে, অশ্বিনকে বাদ দেওয়াটা ভারতের ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত শর্মাদের চার শিমারে খেলার সিদ্ধান্তকেও মানতে পারছেন না তিনি।

পন্টিং আরও বলেন, রোহিত শর্মাদের মাথায় রাখা উচিত ছিল, অস্ট্রেলিয়া দলের অধিকাংশ ব্যাটাররই বাঁ হাতি। কাজেই সেই দলে অশ্বিনকে রাখলে তাঁরা অনেক সুবিধা পেতে পারতেন। এবং টেস্ট ক্রিকেটে বাঁ হাতি ব্যাটারদের বিরুদ্ধে অশ্বিনের অতীত রেকর্ডও যথেষ্ট ভালো।

চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার ১৫ বছরের নাবালিকা, গ্রেফতার ল্যাব অপারেটর

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

অর্ধনগ্ন হয়ে বারাণসীতে ঘুরছেন বিদেশি, বাড়িতে বাড়িতে ঢুকে কামড়েও দিচ্ছেন! ভাইরাল ভিডিও

‘আঁকতে ও গাইতে ভালবাসি’, নিট-ইউজিতে রাজ্যে প্রথম সব্যসাচীর সাফল্যের রহস্য কী?

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা! আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

বেগুনি ভাজলেই নেতিয়ে যায়? বেসনে মেশান এই ৩ উপাদান, দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে

রথযাত্রার স্পেশাল ভোগ, ঘরেই বানিয়ে ফেলুন জগন্নাথ দেবের প্রিয় মোহনভোগ