দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সমস্যার কথা সরাসরি জানানো যাবে মুখ্যমন্ত্রীকে, ফোন নম্বর জানালেন মমতা

নিজস্ব প্রতিনিধি: এবার অভাব অভিযোগের কথা সরাসরি জানানো যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে নতুন সেই ফোন নম্বর জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পরিষেবা পেতে কারোর সমস্যা হলে মুখ্যমন্ত্রীর দেওয়া নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ।

বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন ৯১৩৭০৯১৩৭০-এই নম্বরে ফোন করে মানুষ নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন। নম্বরটি সোমবার থেকে শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চালু থাকবে বলে জানান রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের সকলকে জানাই সাধারণ মানুষকে যাতে দ্রুত পরিষেবা দেওয়া যায়, জেলায় জেলায় ৫৫০টি বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, অনেক সমস্যার সমাধান হয় না। আমদের দিদি-কে বলো পার্টি থেকে হয়েছিল। কিন্তু এটা সরকার থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে৷ ৯১৩৭০৯১৩৭০-এই নম্বরে সোমবার থেকে শনিবার সকাল ১০টা সন্ধ্যা ৬টা পর্যন্ত এই লাইন খোলা থাকবে।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘এতদিন অনেকে চিঠি লিখে, ইমেল করে আমার কাছে অভিযোগ জানাতেন। সেটা এবার আরও সহজ হল। মানুষের কথা শোনার জন্য আরও আধুনিক ব্যবস্থা করা হয়েছে। ৫০০ কল সেন্টার তৈরি করা হয়েছে। এছাড়া আমাদের ১০০ জনের বেশি ফিল্ড কর্মী থাকবেন। প্রতিটি অভিযোগ সমান গুরুত্ব দিয়ে দেখা হবে।’

কেন্দ্রের বিরুদ্ধেও এদিন সরব হন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা টাকা পাচ্ছি না, ‘বাংলার বাড়ি’ সেন্ট্রাল বন্ধ করে দিয়েছে। যখন চালু হবে তখন আমরা করে দেব। দিল্লিতে আবার যখন নতুন সরকার আসবে, তখন আবার সেই প্রকল্প নেব।’ পাশাপাশি মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, ‘এর আগে ৫৫০টির বেশি রিভিউ মিটিং করেছি৷ দুয়ারে সরকার, পাড়ায় সমাধানের মাধ্যমে ৬ কোটি ৭৭ লাখ লোককে আমরা পরিষেবা দিতে পেরেছি৷ এ ছাড়া মানুষ যাতে অভাব অভিযোগ জানাতে পারে, তার ব্যবস্থা করা হয়েছে সিএম গ্রিভান্স সেলে ২২ লাখ অভিযোগ জমা পড়েছে৷ ৯৮ শতাংশের বেশি অভিযোগের সমাধান হয়েছে৷ এটা নজিরবিহীন৷’

Published by:

Share Link:

More Releted News:

LIVE

শিলিগুড়ির পাতকাটা ঘোষপাড়া বিএফপি স্কুলে ভোট দিলেন রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন

কটি জেলায়, কত আসনে ভোট? প্রার্থী কারা, দেখে নিন এক ঝলকে

ধর্ষণের মামলায় গ্রেফতার ভাইপো, বিস্ফোরক দাবি হুমায়ুনের

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

‘বিজেপি বাংলার ভাষা, সংস্কৃতি, ইতিহাস জানে না,’ সোশ্যাল মিডিয়ায় তোপ রাহুলের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ