শাশুড়ির ওপর হামলা চালিয়ে শ্রীঘরে গেল জামাই

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে শাশুড়িকে মারধরের অভিযোগে গ্রেপ্তার জামাই। জানা গেছে, দীর্ঘ দিন মেয়ের শ্বশুর বাড়িতে অশান্তির জেরে নিজের মেয়েকে ঝাড়গ্রামের মানিকপাড়ার(Manickpara) পাথরিতে শ্বশুর বাড়ি থেকে আনতে গিয়েছিলেন মা। কিন্তু মেয়ের শ্বশুর বাড়ির লোক মায়ের উপর চড়াও হয়ে লাঠি, ঝাঁটা দিয়ে মারধর করে বলে অভিযোগ।

মায়ের অভিযোগ দীর্ঘদিন ধরে অত্যাচার করত তার মেয়েকে শ্বশুরবাড়ির লোক। সেই খবর মায়ের কাছে পৌঁছাতে তিনি তার মেয়েকে শ্বশুরবাড়ি থেকে আনতে গিয়েছিলেন। আর সেই সময় মেয়ের মা কেও মারধর করে শ্বশুরবাড়ির সদস্যরা। এই ঘটনায় মেয়ের মা ৮ জনের নামে অভিযোগ দায়ের করেন ঝাড়গ্রাম থানায়। আর সেই অভিযোগের ভিত্তিতে ঝাড়গ্রাম এর মানিকপাড়া ফাঁড়ির (Manickpara Fari)পুলিশ অভিযুক্ত জামাই বৃহস্পতি সাউকে গ্রেপ্তার করে ।

পুলিশ সূত্রে জানা গেছে, বাকি অভিযুক্তরা পলাতক রয়েছে ।তাদের খোঁজ চলছে। ইতিমধ্যেই অভিযুক্ত বৃহস্পতি সাউকে ঝাড়গ্রাম আদালতে(Jhargram Court) পেশ করে পুলিশ। মহামান্য বিচারক উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর অভিযুক্ত বৃহস্পতিকে জেল হেফাজতের নির্দেশ দেন।

কলম্বিয়ার বিরুদ্ধে ড্র করে নকআউটে পর্তুগাল, গোল করতে ব্যর্থ রোনাল্ডো

প্রতিদিন ব্লুবেরি খেলে আদৌ লাভ হয়? কী বলছেন পুষ্টিবিদরা?

FIFA World Cup 2026: আর্জেন্টিনা ২: জর্ডন ০ (হাফটাইম)

মুখের এই ৫ লক্ষণকে অবহেলা নয়! হতে পারে ডায়াবেটিস, রক্তাল্পতা-সহ একাধিক রোগের ইঙ্গিত

নকআউটে ক্রোয়েশিয়া, স্মরণীয় জয় পেল কঙ্গো, দাপটের সঙ্গে ফুটবল খেলল ইংল্যান্ডও

খালি পেটে খান এই পরিচিত পাতা, রক্তে শর্করা নিয়ন্ত্রণে ভাল ফল পেতে পারেন

জানেন কি রুটি জনপ্রিয় হওয়ার আগে ভারতীয়দের কাছে জনপ্রিয় ছিল এই ৭ প্রাতরাশ?

জুলাইয়ের প্রথম সপ্তাহে পাঁচ রাশির জাতকদের পকেটে আসবে কাড়ি কাড়ি টাকা! কারা তাঁরা?

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের