সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে ‘আদিপুরুষ’-এর ১০,০০০ টিকিট বুক করলেন রণবীর

ওম রাউত চলচ্চিত্রের প্রযোজকদের ভগবান হনুমানের জন্যে প্রতিটি প্রেক্ষাগৃহে একটি আসন খালি রাখতে বলেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজেই বাবা হয়েছেন মাস কয়েক হল। এবার সুবিধাবঞ্চিত বাচ্চাদের জন্য দারুণ এক উদ্যোগ নিলেন অভিনেতা রণবীর কাপুর। প্রায় ১০,০০০ সুবিধাবঞ্চিত বাচ্চাদের জন্য প্রভাস-কৃতির আসন্ন চলচ্চিত্র ‘আদিপুরুষ’ সিনেমার টিকিট বুক করলেন তিনি। ওম রাউত পরিচালিত, আদিপুরুষ আগামী ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তির জন্যে প্রস্তুত। যেখানে রাঘবের চরিত্রে প্রভাস এবং জানকী চরিত্রে কৃতি শ্যানন অভিনয় করছেন। বৃহস্পতিবার চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ শিশুদের জন্য রণবীরের এহেন দারুণ উপহারের কথা প্রকাশ করে টুইটে লিখলেন, “#Xclusiv… সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘আদিপুরুষ’-এর ১০,০০০ টি টিকিট বুক করলেন রণবীর কাপুর।”

প্রভাস এবং কৃতি ছাড়াও, ছবিতে রাবণের ভূমিকায় দেখা যাবে, রণবীরের চাচাতো বোন করিনা কাপুরের স্বামী সইফ আলি খানকেও। আদিপুরুষে লঙ্কেশের চরিত্রে অভিনয় করছেন তিনি। আর লক্ষ্মণ চরিত্রে অভিনয় করছেন সানি সিং। এর আগে, ওম রাউত চলচ্চিত্রের প্রযোজকদের ভগবান হনুমানের জন্যে প্রতিটি প্রেক্ষাগৃহে একটি আসন খালি রাখতে বলেছিলেন। পৌরাণিক বিশ্বাস অনুসারে, রামায়ণ উদ্ধৃত, পাঠ প্রদর্শন করা হলে ভগবান হনুমান উপস্থিতি সবসময় কাম্য।

ভূষণ কুমারও পরিচালকের কথায় সমস্ত প্রেক্ষাগৃহে হনুমান জীর-জন্যে একটি করে আসন সংরক্ষণে সম্মতি দিয়েছেন। তিরুপতিতে চূড়ান্ত ট্রেলার লঞ্চের সময় এই ধারণাটি প্রস্তাব করা হয়েছিল। আদিপুরুষের চূড়ান্ত ট্রেলারে রামায়ণের জাদুকথা দেখানো হয়েছে। ছবিতে বজরং (হনুমান) চরিত্রে দেখা যাবে দেবদত্ত নাগকে। আদিপুরুষ টি-সিরিজ, ভূষণ কুমার ও কৃষাণ কুমার, ওম রাউত, প্রসাদ সুতার, এবং রেট্রোফাইলস-এর রাজেশ নায়ার, ইউভি ক্রিয়েশনস-এর প্রমোদ এবং ভামসি দ্বারা প্রযোজিত। এটির সর্বমোট বাজেট ৪৫০ কোটি। ছবিটি মূলত হিন্দিতে শ্যুট করা হলেও এটি তামিল, তেলেগু, মালায়লাম এবং কন্নড় ভাষাতেও ডাব করা হয়েছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে