অশ্বিনকে না খেলানোর জন্য রোহিতের সমালোচনা সৌরভের

Share:

নিজস্ব প্রতিনিধি:  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনের খেলার শেষেই ভারতের সমালোচনায় মুখর হলেন প্রাক্তন বিসিসিআই কর্তা সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে মূল বক্তব্যই হল কেন পিচে ঘাস থাকা সত্ত্বেও রবিচন্দ্রন অশ্বিনকে দলের বাইরে রাখা হল। এর জন্যই সৌরভ মূলত সমালোচনা করেন ভারতীয় দলের অধিনায়ক রোহিতের। তবে তাঁর সমালোচনার হাত থেকে বাদ যাননি বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ও।

যে পিচে অস্ট্রেলিয়া নাথন লেয়নের মতো বোলারকে দলে রেখে দিল, সেখানে অশ্বিন কেন বাদ থাকবেন। এটা ভারতীয়দের প্রথম একাদশ বাছার ক্ষেত্রে একটা মারাত্মক ভুল হয়েছে। যে ভুলের খেসারত তাঁদের দিতে হচ্ছে। অথচ ওভালের এই পিচেই লাথান রবীন্দ্র জাদেজাকে আউট করলেন। পিচে বাউন্স এবং টার্ন দুটো থাকা সত্ত্বেও ভারতীয় দল কাজে লাগাতে পারল না অশ্বিনকে না রাখার জন্য।

সৌরভ আরও বলেন, সবচয়ে বড় কথা হল অশ্বিন একজন অভিজ্ঞ বোলার। কেননা অশ্বিন অভিজ্ঞতার পাশাপাশি একজন ম্যাচ উনইনারও বটে। আর এই ধরনের হাইভোল্টেজ ম্যাচে অশ্বিন সুযোগ না পাওয়ায় স্বাভাবিকভাবেই ওঁর মনে হতাশা আসবে, এটাই স্বাভাবিক ব্যাপার। সৌরভ বলেন, ভারতীয় দলে যদি অশ্বিন এবং জাদেজা দুজনেই থাকতেন, তাহলে অস্ট্রেলিয়া চাপে পড়ে যেত বলেই আমার মনে হয়েছে। কেননা জাদেজা এক প্রান্ত থেকে বল করলেও তাঁকে সাপোর্ট করার মতো কাউকে পাচ্ছে না। ফলে অশ্বিন থাকলে সেই অভাবটা অনেকটাই পূরণ হত। যেটা অস্ট্রেলিয়া লাথানকে ব্যবহার করে ভারতকে চাপে ফেলে দিল।

শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে ধ্বংসস্তূপে প্রাণ দিলেন মা

চুপিসাড়ে সাতপাকে বাঁধা পড়লেন হার্দিক-মাহিকা, ভাইরাল জুটির বিয়ের ছবি

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর

পুজো হোক বা বিশেষ দিন,  এবার ঘরেই বানিয়ে নিন সুগন্ধি ‘বাসন্তী পোলাও’

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন করে পালাল স্বামী, চাঞ্চল্য রিষড়ায়

সর্ষের সুগন্ধে জমে উঠুক দুপুরের ভোজ, বানিয়ে নিন বাঙালির প্রিয় ‘ভেটকি পাতুরি’

শরীর সুস্থ রাখতে খাদ্যতালিকায় রাখুন ভিটামিন সি সমৃদ্ধ আঁশফল, ম্যাজিক দেখতে পাবেন

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

মন্দিরে পুজো দিতে গিয়ে বাঁদরের আতঙ্কে পাহাড়ের চূড়া থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু নববধূর

তারাতলার অভিশপ্ত গোডাউনে নিভে গেল ৩ ভাইয়ের প্রাণ! ঘি-মন্নুর পর মিলল শিরচাঁদের দেহ

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কন্ডোম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর