‘কঠিন সময়ের মুখোমুখি’, সোশ্যাল মিডিয়া ছাড়লেন কাজল

আমি জীবনের অন্যতম কঠিন পরীক্ষার মুখোমুখি। তাই সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিচ্ছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ভক্তদের সঙ্গে তারকা এবং তারকাদের সঙ্গে ভক্তদের যোগাযোগ। সেখানেই রাত দিন তারকাদের একাধিক আপডেট জানার জন্যে উৎসুক হয়ে থাকেন অনুরাগীরা। তারকাদের যেমন নতুন খবর নিয়ে উত্তেজিত ভক্তরা তেমনি পান থেকে চুন খসলেই তাঁদের নিয়ে শুরু হয় গসিপ। এমনকী কিছু কিছু সময়ে ভক্তদের অত্যাচার এতটাই মারাত্মক হয়ে যায় যে, তারকারাও সোশ্যাল মিডিয়ায় এসে নেটিজেনদের তুলোধনা করতে পিছপা হননা। এবার ভক্ত এবং মিডিয়ার সোশ্যাল মিডিয়া ছাড়লেন বলিউডের প্রথম সারির দাপুটে অভিনেত্রী কাজল। শুক্রবার বেলা পেরোতেই কাজল নিজের ইনস্টাগ্রামে ঘোষণা করলেন যে, তিনি সোশ্যাল মিডিয়া থেকে অনির্দিষ্টকালের জন্যে বিরতি নিচ্ছেন।

অভিনেত্রীর এই সিদ্ধান্ত নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন দর্শক। অভিনেত্রী ইনস্টাগ্রাম থেকে তাঁর সমস্ত বিদ্যমান পোস্ট মুছে ফেলেছেন, যদিও তাঁর টুইটার প্রোফাইলে এখনও আগের পোস্টগুলি রয়েছে। তবে আচমকাই এই সিদ্ধান্ত নেওয়ার কারণ অভিনেত্রী না জানালেন, কাজল তাঁর সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্টের পাশাপাশি টুইটার পোস্টে লিখেছেন, “আমি জীবনের অন্যতম কঠিন পরীক্ষার মুখোমুখি। তাই সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিচ্ছি।” অভিনেত্রী এই তার সমস্ত পোস্ট মুছে ফেলার কারণ স্পষ্ট করেননি। গোটা ইন্টারনেট কাজলের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বলেছেন, “আপনাকে অনেক ভালবাসা পাঠাচ্ছি” এবং “দয়া করে নিজের যত্ন নিন”। অন্য একটি মন্তব্যে লেখা হয়েছে, “আশা করি আপনি যা করছেন ভালো করছেন, সময় নিন।” তৃতীয় একজন যোগ করেছেন, “আপনাকে আমার সমস্ত ভালবাসা পাঠাচ্ছি। আপনার সময় নিন। আমরা এখানে থাকব।”

কাজের ফ্রন্টে, কাজলকে শেষ দেখা গিয়েছিল সালাম ভেঙ্কিতে, সহ-অভিনেতা বিশাল জেঠওয়া এবং আমির খানের (একটি ছোট চরিত্রে) সঙ্গে। ছবিটি পরিচালনা করেছিলেন রেবতী। অভিনেত্রীকে পরবর্তীতে নেটফ্লিক্সের অ্যান্থলজি ফিল্ম ‘লাস্ট স্টোরিজ 2’- এ দেখা যাবে। কাজল মোটামুটি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকতেন। মাঝে মধ্যেই মজাদার রিল এবং ছবি পোস্ট করতেন। কাজলের হিট ঝুলিতে রয়েছে, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, কভি খুশি কভি গম, বাজিগর, গুপ্ত, দুশমন, কুছ কুছ হোতা হ্যায়, মাই নেম ইজ খানের মতো একাধিক সমালোচকদের দ্বারা প্রশংসিত চলচ্চিত্র। একাধিক সম্মানিত পুরস্কার। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে