‘রোহু জিজু কোথায়’, নেহার জন্মদিনে রোহন অনুপস্থিত, তারকা জুটির বিচ্ছেদ জল্পনা তুঙ্গে

নেহার ৩৫ তম জন্মদিনে ইন্ডাস্ট্রির একাধিক তারকাকে দেখা গেলেও রোহন কে চারপাশে কোথাও দেখা যায়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সবসময়ই একেবারে জুটিতে থাকেন তাঁরা, তাঁদের মাখো মাখো সম্পর্ক দেখতে পছন্দ সবার, বয়সে ৮ বছরের ছোট স্বামী, কিন্তু তাতে কি, বয়সের এতটা ব্যবধান হওয়া সত্ত্বেও দুটিতে সর্বদা পরস্পরকে চোখে হারায়। হ্যাঁ, বলিউডের রিমেক কুইন নেহা কক্করকে নিয়েই আলোচনা চলছে। বছর কয়েক আগেই ধুম করে কাউকে না জানিয়ে বিয়ের পিঁড়িতে বসে পড়েন নেহা। এর আগে একাধিক সম্পর্কে জড়ালেও কোনটাই পরিণতি পায়নি। এরপর পাঞ্জাবী গায়ক রোহন প্রীত সিং-এর সঙ্গে কয়েক মাসের প্রেম করে বিয়ে করার সিদ্ধান্ত নেন নেহা। বয়সে ৮ বছরের ছোট রোহন নেহার থেকে। কিন্তু তাঁদের সম্পর্কের রসায়ন সমস্ত তরুণ প্রজন্মের অনুপ্রেরণা ছিল। কিন্তু হলটা কী, গতকাল নেহার জন্মদিনে দেখা মিলল না রোহনের?

তবে কি তাঁদের মধ্যে মিষ্টি সম্পর্ক তিক্ততায় পরিণত হল? বউ কে সর্বদা চোখে হারায় যে রোহন, বউয়ের জন্মদিনে তাঁরই পাত্তা নেই। এই নিয়েই সম্প্রতি চর্চায় উঠে এল নেহা-রোহনের সাংসারিক দ্বন্দ্ব। আর সোশ্যাল মিডিয়া তো সবসময়েই কান পেতে রয়েছে সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবনের নানা খুঁটিনাটি জানার জন্যে। নেহার জন্মদিনে রোহনের অনুপস্থিতি নজর কেড়েছে সকলের। নেহার ৩৫ তম জন্মদিনে ইন্ডাস্ট্রির একাধিক তারকাকে দেখা গেলেও রোহন কে চারপাশে কোথাও দেখা যায়নি। তবে কী বিচ্ছেদের পথে নেহা কক্কর-রোহান প্রীত? গায়িকার শেয়ার করা ছবিগুলি দেখে স্পষ্ট স্বামীকে ছাড়াই দুর্দান্ত সময় কাটিয়েছেন গায়িকা। প্রতিটি ছবিতেই রোহন অনুপস্থিত। ছবির প্রথম সেটে, তিনি তাঁর বাবা-মায়ের সঙ্গে পোজ দিয়ে লেখেন, “এইভাবে আমার জন্মদিন শুরু হয়েছিল.. 12 am 6.6.23।” সুন্দর পার্টির আয়োজনও করেছিলেন নেহা।

ভক্তদের অনেকেই জিজ্ঞেস করেছিলেন, “রোহু জিজু কাহান হ্যায়? অন্য একজন জিজ্ঞাসা করে লিখেছেন, “রোহু জি কা খেল খাতাম ক্যায়া?” তৃতীয় একজন ব্যবহারকারী চিৎকার করে লিখেছেন, “ছবিতে আপনার স্বামী কোথায়।” নেহা কক্কর এবং রোহনপ্রীত সিং-এর বিয়ে হয়েছে ২০২০ সালের ২৪ অক্টোবর চণ্ডীগড়ে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে