ষাটোর্ধ্ব রাজনীতিবিদদের অবসরের পক্ষে সওয়াল, বরখাস্ত ওড়িশার উচ্চ শিক্ষামন্ত্রী

জারির জায়গায় উচ্চ শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে খাদ্য ও সরবরাহ মন্ত্রী অতনু এস নায়েককে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: ষাট বছরের বেশি রাজনেতাদের সক্রিয় রাজনীতি থেকে অবসরের পক্ষে সওয়াল করেছিলেন। তাঁর ওই মন্তব্যকে ভালো মনে মেনে নেননি ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। শুক্রবার বাজে পারফরম্যান্সের দোহাই পেড়ে উচ্চ শিক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দিলেন রোহিত পূজারিকে। রাজ্যপাল গণেশি লালকে উচ্চ শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করার সুপারিশ পাঠিয়েছেন। মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া নিয়ে মুখ খোলেননি বিদায়ী উচ্চ শিক্ষামন্ত্রী। পূজারির জায়গায় উচ্চ শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে খাদ্য ও সরবরাহ মন্ত্রী অতনু এস নায়েককে।

গত ২৩ বছরে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলানোর সময়ে একাধিক মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়েছেন নবীন পট্টনায়ক। কিন্তু পঞ্চমবার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার সামলানোর পরে এই প্রথম কোনও মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে সরালেন। সূত্রের খবর, সম্প্রতি ষাটোর্ধ্ব রাজনীতিবিদদের সক্রিয় রাজনীতি থেকে অবসর নেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন উচ্চ শিক্ষামন্ত্রী রোহিত পূজারি। তাঁর ওই মন্তব্য নিয়ে শোরগোল পড়ে যায়। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, পরোক্ষে মুখ্যমন্ত্রীকেই অবসর নেওয়ার কথা বলেছেন পূজারি।

গত মে মাসে আচমকাই মন্ত্রিসভায় রদবদল ঘটিয়েছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী। স্কুল ও জনশিক্ষা মন্ত্রী সমীররঞ্জন দাশ ও শ্রমমন্ত্রী শ্রীকান্ত সাহুকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়। ওই দুইজনের জায়গায় নতুন মুখ হিসেবে ঠাঁই পেয়েছিলেন সুদাম মারন্ডি ও সারদাপ্রসাদ নায়েক। বিধানসভার অধ্যক্ষ বি কে আরুখাকে রাজ্যের অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের