Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পর্দা লাইসেন্স ফিরছে ফের কলকাতার বুকে, জানালেন মেয়র

পর্দা লাইসেন্স ফিরছে কলকাতার বুকে। তবে বাধ্যতামূলক নয়। লাইসেন্স নিতে ইচ্ছুক দোকানদারেই এই Tax দিতে হবে। হকাররা এর আওতায় আসছেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: পর্দা লাইসেন্স(Parda License) ফিরছে কলকাতার(Kolkata) বুকে। শুক্রবার কলকাতা পুরনিগমের(KMC) মেয়র এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim) এমনটাই জানিয়েছেন। তবে আগের চেহারায় এই পর্দা লাইসেন্স ফিরছে না বলেও এদিন জানিয়েছেন তিনি। এমনকি তিনি এটাও জানিয়েছেন যে, এই লাইসেন্স এখনই বাধ্যতামূলক করা হচ্ছে না। এমনকি এই ব্যবস্থা হকারদের জন্যও লাগু হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে এই পর্দা লাইসেন্স কী জিনিস? জানা গিয়েছে বছর ২৫ আগে কলকাতা পুরনিগম এই Tax নিত। যাদের ফুটপাথে শেড বেড়ে যেত বা দোকানের সামনে গরমের দিনে তাপ আটকাতে একটি কালো পর্দা লাগাতো, সেই পর্দা বা শেড লাগানোর জন্য কলকাতা পুরনিগম থেকে লাইসেন্স নিতে হতো। সেতাকেই সবাই পর্দা লাইসেন্স বলত। পরে সেটি বন্ধ হয়ে গিয়েছিল। আবার নতুন করে পর্দা লাইসেন্স চালু করতে চায় পুরনিগম। যারা দোকানের সামনে এই শেড লাগাতে চান বা কাপড় ঢাকতে চান সেই সব দোকানদাররাই এই Tax দেবেন। তার জন্য পুরনিগম থেকে লাইসেন্স নিতে হবে। তবে কোনও হকার এই লাইসেন্স পাবেন না।

আরও পড়ুন কলকাতার ধাপার মাঠে বাজ পড়ে মৃত্যু ২ মহিলার

একই সঙ্গে এদিন মেয়র জানিয়েছেন কলকাতাতে গ্রিন ট্রান্সপোর্ট শুরু হলে পরিবেশ অনেকটা বদলে যাবে। পরবেশ দূষণ অনেকটাই কমবে। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) রেলমন্ত্রী থাকাকালীন কলকাতায় সমস্ত জায়গায় মেট্রো চালু করার পরিকল্পনা করেছিলেন। ২০২৪ সালে মেট্রো রেলের কাজ শেষ হলে কলকাতাতে গ্রিন ট্রান্সপোর্ট(Green Transport) শুরু হলে পরিবেশ অনেকটা ভালো হবে। যেমন লন্ডনে আছে সেরকম যদি আমাদের এখানে গ্রিন ট্রান্সপোর্ট হয় পরিবেশ আরো ভালো হবে। এক সময় অনেক পুকুর ভরাট হয়েছে। গাছ কেটে দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি যে গাড়ি নিয়ে লোক কলকাতায় যেন না আসে। কলকাতায় যত মানুষ তারা যদি গ্রিন ট্রান্সপোর্ট ব্যাবহার করেন সেটাই আমরা মানুষকে আহ্বান জানাব। তবে কলকাতায় সাইক্লিং সম্ভব নয়, কারণ এখানে আন প্লানড সিটি। যেকোনো সময় মানুষ দুর্ঘটনায় মারা যেতে পারে।’ 

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের