ব্রিটেনের পার্লামেন্ট থেকে পদত্যাগ করলেন বরিস জনসন

করোনা পরিস্থিতির সময় ব্রিটেনে লাগু থাকা লকডাউনের সময় আইন ভেঙে ডাউনিং স্ট্রিটে পার্টি করেছিলেন বরিস জনসন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পার্টিগেট কেলেঙ্কারি তদন্তের জেরে পার্লামেন্ট থেকে পদত্যাগ করলেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনা পরিস্থিতির সময় ব্রিটেনে লাগু থাকা লকডাউনের সময় আইন ভেঙে ডাউনিং স্ট্রিটে পার্টি করেছিলেন বরিস জনসন। আর এই বিষয়ে তিনি পার্লামেন্টকে বিভ্রান্ত করেছেন বলে তদন্তে উঠে এসেছে। তদন্ত রিপোর্টে হাউস অব কমন্স থেকে বরিস জনসনকে অপসারণের সুপারিশ করা হয়।

প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন  তাঁকে অপসারণ করার উদ্দেশে এই তদন্ত। তিনি আরও বলেন, ‘ব্রেক্সিটের প্রতিশোধ নিতে এবং তলে তলে মূলত ২০১৬ সালের গণভোটের ফল পাল্টে দিতে এসব আয়োজন চলছে।’ এক হাজার শব্দের বিবৃতি জারি করে বরিস জনসন ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনকের সমালোচনা করেছেন। ঋষি সুনকের সরকারের বিরুদ্ধে ট্যাক্স বৃদ্ধি ও ব্রেক্সিট ঠিকমতো কার্যকর করে তুলতে না পারার অভিযোগ এনেছেন। তিনি আরও বলেন, ‘অন্তত এই মুহূর্তে পার্লামেন্ট ছাড়তে হচ্ছে, এজন্য আমি অত্যন্ত দু:খিত।’

উল্লেখ্য, করোনা রুখতে দীর্ঘ দু’বছর লকডাউন বিধি জারি ছিল গোটা ব্রিটেনে। কিন্তু সেই লকডাউন চলাকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটে একাধিক পার্টির আয়োজন করা হয় বলে অভিযোগ ওঠে। সে পার্টির মধ্যে তিনটিতে বরিস জনসন যোগ দেন বলে অভিযোগ ওঠে।

তোলাবাজি, হুমকি, ব্ল্যাকমেলের অভিযোগে উত্তরপাড়ায় গ্রেফতার ইউটিউবার

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

নাবালিকাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে ধর্ষকদের বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু তিন পড়শির

টানা ১৯ বার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেল আইসল্যান্ড, ভারত-পাকিস্তান কত নম্বরে?

কাঁদতে কাঁদতে শ্মশান থেকে বেরোচ্ছেন সলমান, কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ নায়ক

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

সই জাল কাণ্ড: সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের

বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

‘শ্মশানে যাই, আত্মাদের সঙ্গে কথা বলি’, শেফালিকে হারিয়ে আজও শোকাতুর পরাগ