সোনিপথের মহাপঞ্চায়েতে যোগ দিলেন বজরং-সাক্ষিরা

Share:

নিজস্ব প্রতিনিধি:  ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে জাতীয় কুস্তিগীররা শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে দীর্ঘদিন আন্দোলন করেছিলেন দিল্লির যন্তর-মন্তরে। ইতিমধ্যে এই আন্দোলনে অবশেষে হস্তক্ষেপ করতে বাধ্য হল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কুস্তিগীররা তাঁদের আন্দোলন স্থগিত করেছেন আগামী ১৫ জুন অবধি।

এরপর শনিবার আন্দোলনরত কুস্তিগীর বজরং পুনিয়া ও সাক্ষী মালিক  হরিয়ানার সনিপথে আয়োজিত মহা পঞ্চায়েতে যোগ দেন। সেখান থেকে বজরং পুনিয়া সাংবাদিকদের বলেন, সরকারের সঙ্গে আমাদের যে আলোচনাই হউক না কেন, আমরা সেই লোকদের সঙ্গে আলোচনা করেই সমস্ত সিদ্ধান্ত নেব, যাঁরা এতদিন ধরে আমাদের সমর্থন করেছেন, আমাদের পাশে থেকে লড়াই করেছেন।

আরও জানতে পড়ুন: এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবে বিদেশ সফর মহিলা হকি দলের

উল্লেখ্য, ইতিমধ্যে জাতীয় কুস্তিগীরদের বিরুদ্ধে কেন্দ্রীয় শাসকদলের বেশ কিছু নেতা অভিযোগ করেছিলেন যে, তাঁরা নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অপমানজনক স্লোগান দিয়েছেন। তার ভিত্তিতেই দিল্লি পুলিশের পক্ষ থেকে একটা রিপোর্ট জমা দেওয়া হয়। সেই রিপোর্টে কুস্তিগীরদের ক্লিনচিট দেওয়া হয়েছে। বলা হয়েছে যে, এই ধরনের কোনও মন্তব্য আন্দোলনরত কুস্তিগীররা করেননি। ফের এই মামলাটির শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৭ জুলাই।

কুস্তিগীরদের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছিলেন অটল জনতা পার্টির নেতা বমবম মহারাজ। তিনি নাকি একটি পেন ড্রাইভও তুলে দিয়েছিলেন দিল্লি পুলিশের হাতে। তারপরই দিল্লি পাতিয়ালা হাউস আদালতে সাংবাদিকদের জানায় যে, ওই পেন ড্রাইভে কুস্তিগীরদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তার কোনও প্রমাণ মেলেনি।

‘পদ ছাড়ছি, আর দলই করব না’, কাঁদতে কাঁদতে ঘোষণা করলেন তৃণমূল কাউন্সিলর

বাবার স্মৃতিতে ‘নাগেন্দ্র ভোগ’ নামে একটি বিশেষ আম চাষ করে ভাইরাল কৃষক

ইতালিয়ান ডেজার্টে আমের ছোঁয়া, ঘরেই তৈরি করুন সুস্বাদু ‘ম্যাঙ্গো তিরামিসু’

চিনের সঙ্গে ১২২ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর পাকিস্তানের

গরমে রান্নাঘরে কম সময় কাটাতে চান? জেনে নিন দ্রুত বানানোর কিছু সহজ রেসিপি

অবশেষে গ্রেফতার প্রশান্ত বর্মন

বিয়ের ১০ বছর পর মা হলেন অভিনেত্রী দিব্যাঙ্কা, কোলে এল যমজ সন্তান, ছেলে হল না মেয়ে?

১৩ দিনে ২৭,০০০ টাকা কমেছে রুপো, সস্তা সোনাও, স্বস্তিতে গহনাপ্রেমীরা

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন কাকলি ঘোষ দস্তিদার, হাজির তৃণমূলের ৩ বিধায়কও

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া বিশেষ প্রস্তাব প্রত্যাখ্যান পাকিস্তানের

তীব্র গরমে পেট ঠান্ডা রাখতে খান দই পান্তা, জানুন রেসিপি

ভাঙবে না, হবে নরম ও সুস্বাদু! ঘরেই বানান পারফেক্ট পঞ্জাবি মিসসি রুটি