ব্রিজভূষণের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আন্তর্জাতিক রেফারির

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভারতীয় কুস্তি ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট ব্রিজভূষণের বিরুদ্ধে যখন শারীরিক নির্যাতনের অভিযোগ এনে আন্দোলন করছেন জাতীয় কুস্তিগীররা, ঠিক সেই সময়ই বিজেপি সাংসদ তথা কুস্তি ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে শনিবার বিস্ফোরক অভিযোগ করলেন আন্তর্জাতিক রেফারি জগবীর সিং। বর্তমানে তিনি লখনউতে রয়েছেন। সেখানেই তিনি সাংবাদিকদের উদ্দেশে এই ক্ষোভ উগরে দেন। উল্লেখ্য, ব্রিজ ভূষণের বিরুদ্ধে যে শারীরিক নির্যাতনের অভিযোগে ২০০ জন ব্যক্তির বয়ান দিল্লি পুলিশ নথিবদ্ধ করেছিল ২০২৩-এর ২০ মে, পাতিয়ালাতে।

এবং ব্রিজভূষণের বিরুদ্ধে সাতজন মহিলা কুস্তিগীর দিল্লির কনটপ্লেস থানায় অভিযোগ দায়ের করেছিলেন ২০২২ সালের ২৫ মার্চ। তাঁরা অভিযোগ করেছিলেন, লখনউতে এশিয়া কাপ চ্যাম্পিয়নশিপের ট্রায়াল চলার সময়ই ব্রিজভূষণ এই নক্ক্যরজনক ঘটনা ঘটিয়েছিলেন বলে অভিযোগ করেছেন জগবীর সিং।

তিনি আরও বলেন, উপস্থিত কুস্তিগীররা মঞ্চে জড়ো হয়েছিলেন কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্টের সঙ্গে একটি ছবি তুলতে। সেই সময়ই তাঁরা অনুভব করেন একটি অস্পৃশ্য হাত তাঁদের শরীর স্পর্শ করছে। সেই কথা কুস্তিগীররা তাঁদের এফআইআর রিপোর্টেও উল্লেখ করেছেন। এবং এই নক্ক্যরজনক কাণ্ডটি যখন কুস্তিগীরদের সঙ্গে ব্রিজভূষণ শরণ সিং করেছিলেন সেটি স্বচক্ষে তিনি তা দেখেছিলেন বলেও জানান জগবীর সিং। এবং তারপরই তিনি যে ওই মঞ্চ ত্যাগ করেছিলেন সেটাও উল্লেখ করেন।

এবং অভিযোগকারী কুস্তিগীর তাঁর অভিযোগেও নথিবদ্ধ করেছেন যে যখন শ্লীলহানির পরও সে সরে যাওয়ার চেষ্টা করেছিলেন, তখনও তাঁর কাঁধে জোর করে হাত রাখার চেষ্টা করা হয়েছিল।

এরপর জগবীর সিং বলেন, আমরা সবাই যখন ওই ছবিটির জন্য অপেক্ষা করছি ঠিক সেই সময় উপস্থিত সকলেই নজর করেছেন যে মহিলাটি ক্রমশ পিছিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, দিল্লি পুলিশ আন্তর্জাতিক এই রেফারির কাছ থেকে শুধুমাত্র লখনউয়ের ঘটনা প্রসঙ্গে জানতে চায়, কিন্তু সাংবাদিকদের জগবীর সিং ব্রিজভূষণের বিরুদ্ধে আরও একটি মারাত্মক অভিযোগের কথাও তুলে ধরেন। যেটি ঘটেছিল ২০১৩ সালে।

সেই ঘটনা তুলে স্মৃতি তুলে ধরে জগবীর সিং বলেন, থাইল্যান্ডের ফুকেটে একটি নৈশভোজে সবাই যখন সামিল হয়েছিলাম, ঠিক তখন ওই অনুষ্ঠানে সম্পূর্ণ মাতাল অবস্থায় যোগ দেন ব্রিজভূষণ। এবং সেই সময়ও তিনি মহিলা খেলোয়াড়দের শ্লীলতাহানির চেষ্টা করেছিলেন। যা এক বর্বরতার সামিল বলেই আমি মনে করি।

এরপরই সাংবাদিকরা জানতে চান, কেন তিনি এতদিন তাহলে নীরব থেকেছেন। সেই প্রশ্নের উত্তরে জগবীর সিং বলেন, ব্রিজভূষণ কেন্দ্রীয় শাসকদলের অত্যন্ত শক্তিশালী একজন নেতা। কাজেই আমার পরিবারের স্বার্থেই আমি এতদিন তাঁর বিরুদ্ধে নীরব ছিলাম।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে