সর্বদলীয় বৈঠক ডাকল রাজ্য নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১৩ জুন, মঙ্গলবার সর্বদলীয় বৈঠক ডাকলো রাজ্য নির্বাচন কমিশন। স্বীকৃত রাজনৈতিক দলগুলোকে ডাকা হয়েছে এই বৈঠকে। সেখানে পঞ্চায়েত নির্বাচন নিয়ে আলোচনা হবে। শোনা হবে সমস্ত রাজনৈতিক দলের কথা। কমিশন সূত্রে খবর।এর আগে বিরোধী দলগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে, সর্বদলীয় বৈঠক না করে একতরফা ভাবে রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচনে ভোটের দিন ঘোষণা করেছে।

শনিবার বৈঠকের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন সেই অভিযোগের ইতি ঘটালো বলে মনে করছে ওয়াকিবহল মহল।পঞ্চায়েত নির্বাচনে কোনরকম গন্ডগোল বরদাস্ত করা হবে না। করা বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস(C V Ananda Bose)। রাজ্যপাল বলেন,নির্বাচন কমিশনারের সাথে তার কথা হয়েছে। ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন এর কথা জানিয়েছি, কোন অশান্তি বরদাস্ত করা হবে না, বার্তা রাজ্যপালের। এদিকে শনিবার সকালেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিধায়ক অগ্নিমিত্র পল সহ বিজেপির তিন সদস্যের প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপালের(Govonor) সঙ্গে দেখা করে। পঞ্চায়েত নির্বাচনে রাজ্য নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ করেন তাঁরা। এ বিষয়ে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেন বিজেপির প্রতিনিধি দল।

এরপরই শনিবার দুপুরে জরুরী ভিত্তিতে রাজভবনে রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে ডেকে পাঠান রাজ্যপাল। শুক্রবারই রাজ্য নির্বাচন দপ্তরে রাজ্যের মুখ্যসচিব(CS) ও ডিজির(DG) সঙ্গে বৈঠকের পর রাজ্যের নির্বাচন কমিশনার জানিয়ে দেন পঞ্চায়েত নির্বাচন হবে রাজ্য পুলিশ ফোর্স দিয়েই। কিন্তু বিরোধীরা পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবী জানিয়েছে। এখন দেখার বিষয় রাজভবনে রাজ্য নির্বাচন কমিশনার রাজ্যপালের মুখোমুখি হয়ে পরবর্তী পদক্ষেপ কি গ্রহণ করে।

 

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের