Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রীতি ম্যাচ খেলতে চিনে পৌঁছলেন মেসিরা

Share:

নিজস্ব প্রতিনিধি:  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চিনের মাটিতে প্রীতি ম্যাচ খেলবে মেসির আর্জেন্টিনা। সেই ম্যাচে অংশ নেওয়ার জন্য শনিবার ১৫ সদস্যের আর্জেন্টিনা দলের বেশ কয়েকজন সদস্য পৌঁছলেন চিনের রাজধানী বেজিংয়ে।

তবে দলের অধিনায়ক লিওনেল মেসি প্রাইভেট বিমানে বেজিংয়ে পা রাখেন লিওনেল মেসি। তাঁর সঙ্গে একই বিমানে আসেন ডি মারিয়া, রদ্রিগো ডি পল, পারদেশ, এনজো  ফার্নান্দেস, এবং মোলিনা।

সূত্রের খবর, এখনও আর্জেন্টিনার পুরো দলটি বেজিংয়ে এসে পৌঁছোয়নি। সেই তালিকায় রয়েছেন লাউতারো মার্তিনেজ এবং আলভারেসরা। কারণ দুইজনেই এই মুহূর্তে ইস্তানুবুলে দুই ভিন্ন দলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে ব্যস্ত। কাজেই তাঁর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ খেলেই বেজিংয়ে আসবেন বলে জানা যাচ্ছে।

আগামী ১৫ জুন মেসির দল চিনের রাজধানী বেজিংয়ের ওয়ারকার্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচে অংশ নেবে। এই ম্যাচ ঘিরেই ইতিমধ্যেই চিনের ফুটবলপ্রেমীদের মধ্যে দারুণ উৎসাহ ও উদ্দীপনা চোখে পড়ছে বিগত কয়েকদিন আগে থেকেই। টিকিটের চাহিদাও রয়েছে প্রচুর। তবে এই ম্যাচের টিকিট নিয়ে যাতে কোথাও কালোবাজারি না হয় তার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করেছেন আয়োজকরা।

১৫ তারিখের ম্যাচ খেলেই মেসিরা চিনে থেকে সোজা চলে আসবেন ইন্দোনেশিয়ায়। সেখানে সম্ভাব্য ১৯ জুন আর একটি প্রীতি ম্যাচ খেলবেন তাঁরা। সেই ম্যাচে মেসিদের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া জাতীয় দল। এই দুটি প্রীতি ম্যাচকেই ২০২৬ সালের বিশ্বকাপের বাছাইপর্বের প্রস্তুতি ম্যাচ হিসেবেই দেখছেন আর্জেন্টিনার কোচ স্কালানি।

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের