পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় দ্বিতীয় দফার ভোট চলছে, তখনই এক ব্যক্তিকে নিয়ে আচমকাই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন পড়ে গিয়েছিল। আইপিএস অজয় পাল শর্মা। যার পোশাকি নাম সিংহম। উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট। তাঁকে এবার গুরুত্বপূর্ণ জেলা দক্ষিণ ২৪ পরগনায় পুলিশ অবজার্ভারের দায়িত্ব দিয়ে নিয়ে আসে নির্বাচন কমিশন। তাঁর কাঁধে দায়িত্ব ছিল গোটা দক্ষিণ ২৪ পরগনা জেলার ভোট সুষ্ঠুভাবে করানো। যদিও তাঁর পর্যবেক্ষণেই ফলতায় ইভিএমে টেপ ও আলকাতরা মাখানোর ঘটনা দেখা যায়। সেই কারণে ফলতার ভোট বাতিল করে নির্বাচন কমিশন। তারপরেই ৪ঠা মে সোমবার আসে বাংলার বিধান। যাতে দেখা যায় ২০০-এর গণ্ডি পার করে গিয়েছে বিজেপি। সেঞ্চুরিও করতে পারেনি তৃণমূল।

আরও পডুন: বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

এমনকী তৃণমূলের গড় বলে পরিচিত দক্ষিণ ২৪ পরগনাতেও ভালো ফল করেছে বিজেপি। আর সেই কারণে বিশেষ পুরস্কারও পাচ্ছেন আইপিএস অজয় পাল শর্মা। তিনিই ছিলেন দক্ষিণ ২৪ পরগনার পুলিশ পর্যবেক্ষকের পদে। এবার তাঁকে পশ্চিবঙ্গে পাঁচ বছরের জন্য ডেপুটেশনে নিয়ে আসা হচ্ছে বলে সূত্রের খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে, আগামী পাঁচ বছরের জন্য পশ্চিমবঙ্গে ডেপুটেশনে আসছেন আইপিএস অজয় পাল শর্মা। যোগী রাজ্যের এই দুঁদে পুলিশ অফিসার বাংলায় আসার কারণ জানা যায়নি। এমনকী কোনও বিশেষ পদে বাংলার দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে কিনা তাও খোলসা করে বলা হয়নি স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। উত্তরপ্রদেশ ক্যাডারের ২০১১ ব্যাচের আইপিএস অফিসার। মূলত লুধিয়ানার বাসিন্দা তিনি। মূলত এনকাউন্টার স্পেশালিস্ট হিসেবে নাম পরিচিতি রয়েছে তাঁর। 

অপরদিকে পুলিশ সূত্রে খবর, ফলতার দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গীর খানকে ক্যানিং থেকে গ্রেফতার করেছে পুলিশ। ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীরের ছক ছিল বাংলাদেশে চলে যাওয়ার।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা