ভোটে লড়ার স্বপ্নভঙ্গ ফেরদৌসের, মনোনয়ন দিল না আওয়ামী লীগ

ঢাকা ১৭ সংসদীয় আসনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন কিনেছিলেন জনপ্রিয় অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভোটে লড়ার স্বপ্ন অপূর্ণই থেকে গেল অভিনেতা ফেরদৌস আহমেদের।  প্রয়াত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ওরফে ফারুকের সংসদীয় আসন থেকে ভোটে লড়তে চেয়ে শাসকদল আওয়ামী লীগের মনোনয়নপত্রও কিনেছিলেন। কিন্তু জনপ্রিয় অভিনেতাকে প্রার্থী করেনি শেখ হাসিনার দল আওয়ামী লীগ। ঢাকা-১৭ সংসদীয় আসনের উপনির্বাচনে শাসকদলের প্রার্থী হয়েছেন সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান তথা অধ্যাপক মোহাম্মদ আরাফাত আলী।  

গত ১৫ মে সিঙ্গাপুরে চিকি‍ৎসাধীন অবস্থায় প্রয়াত হন অভিনেতা আকবর হোসেন পাঠান। তাঁর মৃত্যুতে শূন্য হওয়া আসনে আগামী ১৫ জুলাই ভোট নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। ওই উপনির্বাচনে আওয়ামী লীগের হয়ে লড়তে চেয়েছিলেন ২২ জন। তার মধ্যে ছিলেন জনপ্রিয় অভিনেতা ফেরদৌস, সিদ্দিকুর রহমান। দীর্ঘদিন ধরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ও প্রিয়পাত্র হিসেবে পরিচিত ফেরদৌস। আওয়ামী লীঘ প্রার্থীদের হয়ে ভোটপ্রচারে বহুবার মাঠেও নামতে দেখা গিয়েছে থাকে। ফলে এবার তিনি প্রার্থী হতে চেয়ে মনোনয়নপত্র কেনার সঙ্গে সঙ্গেই জল্পনা শুরু হয়েছিল তবে কী শাসক দলের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে সবুজ সঙ্কেত পেয়েছেন ফেরদৌস?

শুক্রবার রাতে ঢাকা ১৭ আসনের প্রার্থীর নাম চূড়ান্ত করতে বৈঠকে বসেছিল আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ দলের শীর্ষ নেতারা। বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, ‘ঢাকা ১৭ আসনে দলীয় প্রার্থী হচ্ছেন অধ্যাপক মোহাম্মদ আরাফাত আলী।’ দলের প্রার্থী হতে না পেরে খানিকটা হলেও হতাশ ফেরদৌস। যদিও এ নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি অভিনেতা।  

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির