ফ্ল্যাটের মালিককেও জমির পরচা দেবে মমতার সরকার

এবার থেকে রাজ্যের সব এলাকার ফ্ল্যাটের মালিকেরাও পেতে চলেছেন জমির পরচা। রাজ্য সরকারই সেই পরচা দেবে ফ্ল্যাট মালিকদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নেতৃত্বাধীন সরকারের আরও এক উল্লেখযোগ্য পদক্ষেপ। এবার থেকে রাজ্যের(Bengal) যে কোনও প্রান্তে মাথা তুলে দাঁড়ানো ফ্ল্যাটের মালিকেরাও(Flat Owners) পেতে চলেছেন সেই জমির পরচা(Land Porcha)। চার-পাঁচতলাই হোক বা আকাশছোঁয়া বহুতল আবাসন, সেখানকাল ফ্ল্যাটের মালিকেরা সেই জমির পরচা পাবেন রাজ্যের তরফে। তবে ভাড়াটেরা সেই পরচা পাবেন না। এমনকি ফ্ল্যাটের মালিকানা সত্ত্ব নিয়ে কোনও বিবাদ চললে ও তা নিয়ে মামলা চললেও সেই পরচা মিলবে না। যে জমির ওপর ফ্ল্যাট মাথা তুলে দাঁড়িয়েছে সেই জমি নিয়েও যদি কোনও বিবাদ থাকে তাহলেও মিলবে না পরচা। কিন্তু সবের পরেও দেখা যাচ্ছে, বাংলার একটা বড় অংশের মানুষ এই সুবিধার আওতায় আসতে চলেছেন।

আরও পড়ুন পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের সময়সীমা বাড়তে পারে

রাজ্যের বহু মানুষ এখন ফ্ল্যাটের বাসিন্দা। শহরের বুকে তো বটেই, মফঃস্বলেও মাথা তুলে দাঁড়াচ্ছে ফ্ল্যাট। কিন্তু এতদিন লক্ষ লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কিনলেও ফ্ল্যাট মালিক কোনও পরচা পেতেন না। অর্থাৎ, কেনা সম্পত্তির কোনও স্বীকৃতি ছিল না রাজ্যের ভূমি ও ভূমিসংস্কার দফতরের কাছে। এই কথা মাথায় রেখে এবার রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিটি ফ্ল্যাটের জন্য পৃথক পরচা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই পরচার ভিত্তিতে ফ্ল্যাট মালিকরা ব্যক্তিগতভাবেই খাজনা মেটাতে পারবেন। সরকারি কর্তাদের আশা, এর ফলে খাজনা বাবদ সরকারের আয় যেমন বৃদ্ধি পাবে তেমনি পরচার মতো শক্তিশালী নথি হাতে থাকায় ফ্ল্যাটের মালিকানাও আরও সুরক্ষিত হবে। এখন কেবল নির্দিষ্ট জমি বা ভূখণ্ডেরই পরচা হয়। এই নথি থাকার অর্থ, জমি সংক্রান্ত যাবতীয় তথ্য সরকারি তথ্যভাণ্ডারে স্থান পাওয়া। পরচায় জমির চরিত্র থেকে শুরু করে মাপ, সবটাই বর্ণিত থাকে। তাই সরকারিভাবে পরচাকেই আসল Land Record বলে গণ্য করা হয়। পরচা অনুযায়ী ফি-বছর সরকারের ঘরে খাজনা জমা করতে হয় কৃষিজমি ছাড়া প্রতিটি জমির মালিককে। এবার একই নিয়ম চালু হতে চলেছে ফ্ল্যাট মালিকদের জন্যও।   

আরও পড়ুন নির্বাচনী সভা করতেও লাগবে OC’র অনুমতি, শুরু বিতর্ক

ফ্ল্যাট কিনলে দলিল, পুরসভার মিউটেশনের পাশাপাশি তৈরি হবে পরচা। ফ্ল্যাট মালিকের নাম ও তথ্য নথিভুক্ত হবে ভূমি ও ভূমিসংস্কার দফতরের তথ্যভাণ্ডারে। পরচার ভিত্তিতে নিজের মতো করে ফ্ল্যাটের খাজনা জমা দিতে পারবেন মালিক। ধরা যাক, ৪ একর জমির ওপর একটি ১০ তলা ফ্ল্যাটবাড়ি উঠল। সেখানে মোট ৮০টি ফ্ল্যাট তৈরি হল। ওই ৪ একর জমির পরচা আগে থেকেই রয়েছে। সেই অনুযায়ী ৮০টি ফ্ল্যাটের ৮০জন মালিক মিলে বা তাদের সোসাইটির মাধ্যমে টাকা তুলে খাজনা জমা দিচ্ছেন এখন। নয়া নিয়মে ওই ৮০টি ফ্ল্যাটের জন্য আলাদা আলাদা পরচা থাকবে। ফ্ল্যাটের সাইজ অনুযায়ী বিল্ডিংয়ের Common Service Area সমানুপাতিক হারে যুক্ত করে খাজনা নির্ধারিত হবে। সেই খাজনা সংশ্লিষ্ট ফ্ল্যাটমালিক নিজেই জমা করতে পারবেন।

আরও পড়ুন অশান্তির ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল শীর্ষ নেতৃত্ব, চেয়ে পাঠানো হল রিপোর্ট

প্রাথমিকভাবে ঠিক হয়েছে, ফ্ল্যাট বিক্রি না হওয়া পর্যন্ত নির্মাতাকেই খাজনা দিয়ে যেতে হবে। নবান্ন সূত্রে খবর, নয়া নিয়ম চালুর ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গিয়েছে। খাজনা নির্ধারণের পদ্ধতির আরও সরলীকরণ দরকার। তাই ফের একবার মূল্যায়নের সিদ্ধান্ত হয়েছে। তবে কলকাতা পুরনিগম এলাকার ১ থেকে ১০০ নম্বর ওয়ার্ডে এই নিয়ম চালু করতে গেলে KMC Act-এ সংশোধনী আনতে হবে। সাম্প্রতিক একটি সমীক্ষা অনুযায়ী, ফ্ল্যাটের চাহিদায় দেশের সমস্ত বড় শহরকে ছাপিয়ে গিয়েছে কলকাতা। ২০২৩ সালে এই শহরে তৈরি হবে ৩৬ হাজারেরও বেশি ফ্ল্যাট। রাজ্য সরকার Stamp Duty-তে ছাড় দেওয়ায় ফ্ল্যাট কেনার আগ্রহও অনেক বেড়েছে। কিন্তু আশানুরূপ খাজনা আদায় হয়নি বলে খবর নবান্ন সূত্রে। নয়া নিয়ম চালু হলে এই খাতে আয় বৃদ্ধির ব্যাপারে আশাবাদী সরকার।

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে