শুভেন্দুর জেলায় প্রার্থী খুঁজে পাচ্ছে না বিজেপি

জেলায় প্রার্থী খুঁজতে গিয়ে হিমশিম খাচ্ছে বিজেপি’র জেলা নেতৃত্ব। অনেকেই বিজেপির হয়ে প্রার্থী হতে চাইছেন না। কার্যত বেহাল দশায় পদ্মপার্টি।

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্ব মেদিনীপুর(Purba Midnapur)। রাজ্য রাজনীতিতে এই জেলার পরিচিতি শুধু নন্দীগ্রামের(Nandigram) জেলা বলেই নয়, এই জেলার পরিচতি আছে অধিকারীদের জেলা বলেও। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) নিজের জেলা। আর সেখানেই কিনা পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election) জন্য প্রার্থী(Candidate) খঁজে পাচ্ছে না বিজেপি(BJP)। কার্যত এই নির্বাচনকে ঘিরে ভোটের আগেই সামনে চলে এসেছে জেলায় পদ্মশিবিরের বেহাল দশা। জেলায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ মিলিয়ে আসন সংখ্যা ৫০২৫টি। গত ২ দিনে জেলায় মোট ১১১০টি মনোনয়ন জমা পড়েছে। গ্রাম পঞ্চায়েতে ৯৭২টি, পঞ্চায়েত সমিতিতে ১২২টি এবং জেলা পরিষদে ১৬টি মনোনয়ন জমা পড়েছে। প্রথম ২ দিনে তৃণমূল একটিও মনোনয়ন জমা করেনি। বিজেপি গ্রাম পঞ্চায়েতে ৫৪৭টি এবং পঞ্চায়েত সমিতিতে ৭০টি ও জেলা পরিষদে মাত্র ১টি মনোনয়ন জমা করেছে। তারইমধ্যে সামনে চলে এসেছে জেলায় প্রার্থী খুঁজতে গিয়ে হিমশিম খাচ্ছে বিজেপি’র জেলা নেতৃত্ব।

আরও পড়ুন ছাত্রের নগ্ন ভিডিও কাণ্ডে বালুরঘাটে সাসপেন্ড ৩ SFI নেতা

বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার সংখ্যালঘু অধ্যুষিত এলাকা ছাড়াও বহু সংরক্ষিত আসনে প্রার্থী বাছাই করতে কালঘাম ছুটছে গেরুয়া শিবিরের। মুখে না বললেও সেইসব জায়গায় সিপিএমকে সমর্থন করার ভাবনাচিন্তা রয়েছে বিজেপির। সাংগঠনিকভাবে দুর্বল এলাকায় দলীয় প্রার্থীদের অনেককে নির্দল হিসেবে মনোনয়ন দিতে বলেছে বিজেপি। পরে তাঁদের দলগত অবস্থান স্পষ্ট করা হবে। এছাড়া ঝামেলার কথা ভেবে অনেকে নির্দল হয়ে লড়াইয়ে আগ্রহী। তাঁদের নির্দল হিসেবেই দাঁড় করাবে বিজেপি। জেলায় মোট ২২৩টি গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ৪২৯০টি। ২০১৮সালের তুলনায় এবার প্রায় ৯০০আসন বেড়েছে। জেলার ২৫টি ব্লকের সমসংখ্যক পঞ্চায়েত সমিতিতে আসন সংখ্যা ৬৬৫টি। জেলা পরিষদের আসন সংখ্যা ৭০টি। ২০১৮সালে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সিংহভাগ আসনে বিরোধী প্রার্থী ছিল না। একচেটিয়া আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল তৃণমূল। এবার বিজেপি প্রার্থী ঠিক করতে গিয়ে বিড়ম্বনায় পড়েছে। অনেক জায়গায় প্রার্থী পেতে সমস্যা হচ্ছে।  

আরও পড়ুন ১ বছরে স্বাস্থ্যইঙ্গিতে জীবন বাঁচল ৪০০ স্ট্রোক আক্রান্তের

বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার মধ্যে খেজুরি, ভগবানপুর, কাঁথি উত্তর ও দক্ষিণ, রামনগর এবং এগরা বিধানসভা এলাকা পড়ে। গত বিধানসভা ভোটে ওই সাংগঠনিক জেলার মধ্যে ৪টি আসনে জয়ী হয়েছিল বিজেপি। অথচ, দু’বছরের মধ্যে সেখানে সংগঠনে অনেকটাই ভাটা পড়েছে। আদি-নব্য সংঘাতে অনেকেই নিষ্ক্রিয়। ওই জেলার বিজেপির সাধারণ সম্পাদক তাপস দোলাই ঘটনার সত্যতা সরাসরি স্বীকার না করলেও জানিয়েছেন, ‘এখনও প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। অনেক জায়গায় ডামি প্রার্থী রাখা হবে। আমরা একশো শতাংশ আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করব।’ আবার তমলুক সাংগঠনিক জেলার মধ্যেও সংগঠনে সর্বত্র দলীয় প্রার্থী দেওয়ার অবস্থায় নেই বিজেপি। বেশ কিছু জায়গায় তাঁরা সিপিএমের সঙ্গে আঁতাত করার পরিকল্পনা নিয়েছেন দলীয় নেতৃত্ব। পাঁশকুড়া এবং নন্দীগ্রামে সংখ্যালঘু এলাকা বেশি। পাঁশকুড়ায় সংখ্যালঘু এলাকায় সিপিএম প্রার্থীকে সমর্থন করার ইঙ্গিত মিলেছে। আবার যেখানে বিজেপি প্রার্থী হিসেবে লড়াই করা ঝুঁকিপূর্ণ সেখানে নির্দল প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত রয়েছে।

আলিপুরদুয়ারে নর্দমার জলে তলিয়ে মৃত্যু শিশুর, পাঁচ ঘণ্টা পর মিলল দেহ

করোনা ভাইরাস ছড়ানোয় অভিযুক্ত চিনের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

কোমরে দড়ি বেঁধে আদালতে পেশ মুন্না-অনিমেষকে, ‘চোর-চোর’ স্লোগানে সরগরম চন্দননগর

সন্তানের সামনেই স্ত্রীকে বেঁধে নির্মম মারধর, জোর করে প্রস্রাব পানে বাধ্য করল পাষণ্ড স্বামী

সকাল-সন্ধ্যায় কখন মিলবে জগন্নাথদেবের দর্শন? প্রকাশ্যে দিঘা মন্দিরের নতুন সময়সূচি

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে অল্লু অর্জুনকে সশরীরে হাজিরার নির্দেশ

হাসপাতাল চত্বরে খালের জল থেকে বস্তাবন্দি বৃদ্ধর দেহ উদ্ধার, আটক ১

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

শনি-রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর

বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর