রুডকে হারিয়ে তৃতীয়বার ফরাসি ওপেন জিতলেন জকোভিচ

২০১৬ সালে প্রথমবার ফরাসি ওপেন খেতাম জিতেছিলেন জোকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: চতুর্থ বাছাই নরওয়ের ক্যাসপার রুডকে উড়িয়ে দিয়ে তৃতীয়বার ফরাসি ওপেন জিতলেন নোভাক জকোভিচ। রবিবার ফাইনালে স্ট্রেট সেটে হারিয়ে প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জেতার ইতিহাস গড়লেন সার্বিয়ান টেনিস তারকা। টপকে গেলেন রাফায়েল নাদাল, রজার ফেডেরারের মতো কিংবদন্তী টেনিস তারকাদের। অন্যদিকে টানা দু’বার ফরাসি ওপেনের পুরুষ বিভাগে ফাইনালে উঠেও খেতাব জয় অধরাই থেকে গেল ক্যাসপার রুডের কাছে। গত বছরের এটিপি ফাইনালসের পরে ফের এক প্রতিযোগিতার ফাইনালে হারতে হলো জকোভিচের কাছে।

রাফায়েল নাদাল ও রজার ফেডেরারকে টপকে প্রথম পুরুষ খেলোয়াড় হিসাবে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়ার লক্ষ্যেই এদিন কোর্টে নেমেছিলেন তৃতীয় বাছাই নোভাক জকোভিচ। তাঁর সেই ইতিহাস গড়ার পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে চেয়েছিলেন চতুর্থ বাছাই ক্যাসপার রুড। প্রথম থেকেই দুই খেলোয়াড়ের বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী মনোভাবের কারণে জমে উঠেছিল ফরাসি ওপেনের ফাইনাল। প্রথম সেটে বেশ কিছু ভুল শট খেলেছিলেন জোকার। ফলে মাঠে হাজির সার্বিয়ান টেনিস তারকার অসংখ্য গুণমুগ্ধ কিছুটা হলেও হতাশ হয়ে পড়েছিল। কিন্তু অভিজ্ঞ খেলোয়াড় ম্যাচে ফিরলেন দুর্দান্ত ভাবে। প্রথম সেট গড়িয়েছিল টাইব্রেকারে। কিন্তু নরওয়ের তরুণ খেলোয়াড়রা দাঁড়াতেই দেননি জোকার। ৭-১ গেমে জিতে নেন প্রথম সেট।

তার পরে দ্বিতীয় ও তৃতীয় সেটে নিজের ছন্দেই খেলতে তাকেন সার্বিয়ান টেনিস তারকা। আড়াই ঘন্টার কাছাকাছি চলে ম্যাচ। কিন্তু কখনই মনে হয়, নরওয়ের তরুণ খেলোয়াড় রুড জকোভিচের ইতিহাস গড়ার পথে কাঁটা হয়ে দাঁড়াবেন। প্রথম সেটের পর দ্বিতীয় সেট জেতেন ৬-৩ এর ব্যবধানে। তৃতীয় সেটও অবহেলায় জিতে নেন ৭-৫ গেমে। আর সেই সঙ্গে তৃতীয়বার ফরাসি ওপেন জিতে ২৩ তম গ্র্যান্ড স্ল্যাম পকেটে পুরে কিংবদন্তীদের টপকে যান জকোভিচ। কোথায় গিয়ে তিনি থামবেন, কে জানে?

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের