এই মুহূর্তে

সমর্থন নয় কোনও রাজনৈতিক দলকেই, সিদ্ধান্ত আদিবাসী কুড়মি সমাজের

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত নির্বাচনে কোনও রাজনৈতিক দলকেই সমর্থন করবে না কুড়মিরা। এমনটাই সিদ্ধান্ত নিল আদিবাসী কুড়মি সমাজ। উল্লেখ্য, সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছিল কুড়মি (KURMI) সংগঠন ঘাঘরঘেরা কেন্দ্রীয় কমিটি।

গত ২ দিন ধরে চলেছিল কুড়মি সমাজের বৈঠক। তারপরে সোমবার সকালে ওই সংগঠনের মূল মানতা অজিত মাহাতো বলেন, কুড়মিরা কোনও রাজনৈতিক দলকেই সমর্থন করবে না। বলা হয়, কোনও রাজনৈতিক দলের প্রচারে যাবেন না কুড়মি সম্প্রদায়ের কেউ।

এদিন পুরুলিয়া থেকে তিনি বলেন, কুড়মিরা কেউ তাঁদের বাড়িতে কোনও দলকেই দেওয়াল লিখন করতে দেবেন না। উল্লেখ্য, ইতিমধ্যেই শুরু হয়েছে মনোনয়ন। সেই প্রসঙ্গে অজিত বলেন, কোনও রাজনৈতিক দল কোনও কুড়মিকে প্রার্থী করতে পারে। তাই প্রার্থীপদ প্রত্যাহার করার আবেদন জানানোর কর্মসূচি নেওয়া হচ্ছে।

অন্যদিকে, কিছুদিন আগেই এই সংগঠন জানিয়েছে, পুজোর আগে রেল অবরোধ করা হবে। এর আগেও নিজেদের দাবিদাওয়া নিয়ে রেল ও জাতীয় সড়ক আগেও অবরোধ করেছিলেন কুড়মিরা (KURMI)। চলেছিল বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি। অজিত মাহাতো বলেছিলেন, আগামী ২০ সেপ্টেম্বর হবে ‘রেল টেকা’। রাজ্যের ৩ জায়গায় কুড়মিরা এই কর্মসূচি চালাবে। পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য ওড়িশা এবং ঝাড়খণ্ডেও চলবে রেল অবরোধ। জানা গিয়েছে, ওড়িশার ৪ জায়গা এবং ঝাড়খণ্ডের ৩ জায়গায় চলবে রেল আটকানোর কর্মসূচি।

Published by:

Share Link:

More Releted News:

সকাল থেকে শুরু দুর্যোগ, কতদিন চলবে ঝড়বৃষ্টি?

প্রথম দফার ভোটের স্লিপ কারা দেবেন?‌ ‘ডেডলাইন’ বেঁধে নির্দেশ নির্বাচন কমিশনের

মহিলা ব্রিগেডে জোর, নবীনদের বাহিনী তৈরির প্রতিশ্রুতি, নববর্ষে ইস্তেহার প্রকাশ মীনাক্ষীর

‘‌জয় বাংলা’‌ স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে যাওয়ার চেষ্টা, হাতাহাতি বালিতে

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

রাস্তায় ছড়িয়ে পোড়া বিজেপির দলীয় পতাকা, ভোটের মুখে চাঞ্চল্য শান্তিপুরে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ