Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রয়াত যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী বারলুসকোনি

১৯৯৪ সালে ইতালির প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন প্রয়াত নেতা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ লড়াই শেষ। মারণ ক্যান্সারের কাছে শেষ পর্যন্ত হার মানতে হলো ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনিকে। সোমবার মিলানের সান রাফায়েল হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ৮৬ বছর বয়সী মিডিয়া ব্যরন কাম রাজনীতিবিদ। প্রাকল্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করে ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রসেতো বলেছেন, ‘সিলভিও বারলুসকোনির মৃত্যুতে একটি যুগের অবসান ঘটেছে। তাঁর মৃত্যু দেশের পক্ষে অপূরণীয় ক্ষতি।’

১৯৩৬ সালে মিলানে জন্মগ্রহণ করেন বারলুসকোনি। প্রথম জীবন শুরু করেছিলেন সেলসম্যান হিসেবে। বারি-বাড়ি গিয়ে ভ্যাকুয়াম ক্লিনার বিক্রি করতেন। পরে বহুতল আবাসন নির্মাণের ব্যবসা শুরু করেন। বেশ কয়েক বছর পরে মিডিয়া ব্যবসায় নাম লেখান। ইতালির সবচেয়ে বড় সংবাদমাধ্যমের কর্ণধার হযে ওঠেন। সেই সঙ্গে দেশের ধনকুবেরদের তালিকাতেও উঠে আসেন। নব্বইয়ের দশকে রাজনীতিতে জড়িয়ে পরেন। ১৯৯৪ সালে প্রথমবারের মতো ইতালির প্রধানমন্ত্রী হন। তার পরে কয়েক দফায় আরও তিন বার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেন। প্রধানমন্ত্রী থাকাকালীন বারলুসকোনির বিরুদ্ধে দুর্নীতি ও যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠে। যদিও নিজের দক্ষতায় জনরোষ সামলেছিলেন। কিন্তু ইতালির সাধারণ মানুষের কাছে তাঁর ভাবমূর্তি কিছুটা হলেও ধাক্কা খায়।

গত কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন অশীতিপর নেতা। শরীরে ক্যান্সার ধরা পড়ে। গত এপ্রিলে ফুসফুসে সংক্রমণ শনাক্ত হয়। তার পরেই হাসপাতালে ভর্তি হন বারলুসকোনি। কিন্তু শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি। সোমবার চিকি‍ৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর দেশে পাড়ি জমান ইতালির রাজনীতির বর্ণময় চরিত্র।

কান চলচ্চিত্র উৎসব-এ ফিরছেন আলিয়া ভাট, রেড কার্পেটে থাকবেন ঐশ্বর্য-করনসহ ভারতীয় তারকারা

চিনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২১, আহত ৬১

মঙ্গলে শেয়ার বাজারে বড় ধস, সেনসেক্সে ৫০৩ পয়েন্ট পতনে চাপে বিনিয়োগকারীরা

চলন্ত বাইকে তরুণীকে চুল টেনে একের পর এক ঘুষি, ভাইরাল হাড়হিম ভিডিও

মেট গালায় মনীশ মালহোত্রার ভাইরাল লুক, ৯৬০ ঘণ্টার বন্দগলায় কী আছে জানেন?

প্রেমের সমস্যা সমাধানের নামে পোশাক খুলতে বাধ্য করা হল মহিলাকে, তারপর যা ঘটল…

পালাবদলের পরেই নতুন সচিব পেলেন রাজ্যপাল, কে দায়িত্বে?

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের