আসছে লাহোরের জামাই তারা সিং, মুক্তি পেল ‘গদর ২’-এর টিজার

২০০১ সালে মুক্তি পেয়েছিল এই ছবির প্রথম সংস্করণ। প্রায় ১৭ বছর পর ফিরে এলেন 'গদর 2'।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার মাত্রই সপ্তাহের শুরু। কর্মজীবনে একটি বিরতি নিয়ে ফের সপ্তাহের শুরু। কিন্তু বিনোদন মহলের কোনো ছুটি নেই। মুক্তি পেল বহু প্রতীক্ষিত সিনেমা গদর 2-এর প্রথম টিজার। সিনেমা হলে ফের ঝড় তুলতে আসছেন তারা সিং। যে চরিত্রে অভিনয় করছেন আইকনিক সানি দেওল। আপাতত আগামী ১৬ জুন ছেলে করণ দেওলের বিয়ের জন্যে প্রচার পর্ব আটকে রেখেছেন। এদিন মুক্তি পেল ‘গদর 2’-এর টিজার। ২০০১ সালে মুক্তি পেয়েছিল এই ছবির প্রথম সংস্করণ। প্রায় ১৭ বছর পর ফিরে এলেন ‘গদর 2’। সুপারহিট ছবির সিক্যুয়েলে সানি দেওল তারা সিং-এর ভূমিকায় পুনরায় অভিনয় করছেন। ফিল্মটির টিজারটি ১৯৭১ সালের প্রেক্ষাপটে সেট করা হয়েছে।

যেখানে একজন মহিলার ভয়েসওভার বলা হচ্ছে, “ তিনি পাকিস্তানের জামাতা। তাঁকে আমরা জমকালো স্বাগত জানাতে চাই। নয়তো এবার তিনি লাহোর হাইজ্যাক করবেন।” তার পরে তারা সিং লাহোরে একটি বাস থেকে নেমে ভারত বিরোধী স্লোগান দিতে থাকা ভিড়ের মুখোমুখি হয়। এখানেই শেষ হয়ে যায় টিজারটি। গদর 2-এ সানি দেওলের সঙ্গে দেখা যাবে তাঁর পুরোনো জুটি আমিশা প্যাটেলকে। সিক্যুয়ালে সাকিনার ভূমিকায় আবারও অভিনয় করছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন অনিল শর্মা এবং প্রযোজনা করেছেন জি স্টুডিও, অনিল শর্মা প্রোডাকশন এবং এমএম মুভিজ।

ছবিটির প্রথম সংস্করণ, ভারত-পাকিস্তান বিভাজনের পটভূমিতে ভারতের তারা সিং এবং পাকিস্তানের সাকিনার প্রেমের গল্পকে ঘিরে আবর্তিত হয়েছিল। সানি দেওল এবং আমিশা প্যাটেল ছাড়াও, ছবিতে আরও অভিনয় করবেন উৎকর্ষ শর্মা, মনীশ ওয়াধওয়া, গৌরব চোপড়া, লভ সিনহা এবং সিমরত কৌর। ১১ আগস্ট মুক্তি পাবে গদর 2 ।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে