বলিউডে পা রাখছেন সুহানা, কন্যার অভিষেক প্রসঙ্গে কী মত শাহরুখের?

বাবার পক্ষপাতিত্ব এবং উত্তেজনা সবসময় থাকবে তবে জোয়া আখতারের চলচ্চিত্রের জন্য অপেক্ষা করছি...।

Share:

নিজস্ব প্রতিনিধি: এদিকে আজ আরও একটি চমক দিয়েছে নেটফ্লিক্স। প্রকাশিত হয়েছে শাহরুখ খানের মেয়ে সুহানা খানের ডেবিউ ছবি ‘দ্য আর্চিস’-এর দ্বিতীয় পোস্টার। আর মেয়ের এই সাফল্যে গর্বিত বাবা শাহরুখ খানও ছবিটির পোস্টার শেয়ার করে লিখেছেন, নস্টালজিয়ার ডোজ দিয়েছে তাঁকে। জোয়া আখতার পরিচালিত মিউজিক্যালটিতে ভেরোনিকা চরিত্রে সুহানা, বেটি চরিত্রে খুশি কাপুর এবং আর্চি চরিত্রে অগস্ত্য নন্দা অভিনয় করেছেন। তাঁরা সবাই ডেবিউ করছেন। এছাড়াও মিহির আহুজা, ডট, বেদাং রায়না এবং যুবরাজ মেন্ডা আর্চিস গ্যাংয়ের অন্যান্য সদস্যদের ভূমিকায় রয়েছেন।

দ্য আর্চিসের নতুন পোস্টার শেয়ার করে শাহরুখ খান লিখেছেন, “আমার মনে আছে যখন আমি ছোট ছিলাম, ভাড়া নেওয়ার জন্য আমার আর্চি’স ডাইজেস্ট অগ্রিম বুক করতাম। তাই এটি আমার জন্যে নস্টালজিয়া। পুরো কাস্টের জন্য শুভকামনা এবং ভালোবাসা।” শাহরুখ সোমবার সন্ধ্যায় ফের টুইটে ‘আস্ক এসআরকে’ খেলায় মেতেছেন। আর এই খেলা চলাকালীন, একজন ভক্ত অভিনেতাকে জিজ্ঞাসা করেছিলেন, “Netflix-এ আর্চি আসছে। একজন গর্বিত বাবা হিসেবে আপনি কেমন অনুভব করেন? #AskSRK @iamsrk #suhanakhan।”

এর উত্তরে, এসআরকে লিখেছেন, “বাবার পক্ষপাতিত্ব এবং উত্তেজনা সবসময় থাকবে তবে জোয়া আখতারের চলচ্চিত্রের জন্য অপেক্ষা করছি…।” এছাড়াও অভিনেতার ১৫ মিনিটের এই সেশনে একজন ভক্ত তাঁকে জিজ্ঞাসা করেন, অভিনেতাকে গৌরী খান কোনও ‘ঘর কে কাম’ করতে বাধ্য করেন কিনা? এর প্রতিক্রিয়ায়, এসআরকে এর প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, “ঘর সাফাই করো তুমি”। এদিন আরও একজন ভক্ত অভিনেতাকে প্রশ্নে বলেন, “আপনি কি ধূমপান ছেড়ে দিয়েছেন?” নায়ক বলেন, ‘না’।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে