Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আল হিলালের প্রস্তাব ফিরিয়ে দিলেন জার্মান তারকা

Share:

নিজস্ব প্রতিনিধি:  আগামী মরশুমে শক্তিশালী দল গড়তে বধ্য পরিকর সৌদির ক্লাব আল-হিলাল। আর্জেন্টিনার ফুটবল অধিনায়ক তাদের হাতছাড়া হওয়ার পর সৌদির ক্লাবটি প্রস্তাব দেয় ব্রাজিলিয়ান তারকা নেইমারকে। জার্মান সংবাদমাধ্যমের খবর, নেইমারের পাশাপাশি করিম বেঞ্জেমার প্রাক্তন দল রিয়াল মাদ্রিদের মাঝমাঠের স্তম্ভ টনি ক্রুজকেও প্রস্তাব দেয় সৌদির ক্লাবটি। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখান করেছেন রিয়াল তারকা। কেননা শোনা যাচ্ছে রিয়ালের সঙ্গেই আগামী মরশুমে চুক্তি বৃদ্ধি হতে চলেছে তাঁর।

ক্রুজকে যে সৌদির ক্লাব প্রস্তাব দিয়েছিল তা স্বীকার করেছেন তাঁর এজেন্ট ফয়কার ট্রুথ। তিনি এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, ক্রুজকে আরবের কোনও ক্লাব অফার করেছে। তবে কোন ক্লাব সেই নামটি তিনি নেননি। শুধু ক্রুজই নয়, সেই ক্লাবের প্রস্তাব পেয়েছেন ১০১৪ সালে জার্মানির জাতীয় দলের আর এক তারকা মারিও গোটসে এবং টমাস মুলারও। তবে বাঁকি দুজনও হেঁটেছেন ক্রুজের পথেই। তাঁরাও ফিরিয়ে দিয়েছেন সৌদির ক্লাবটির প্রস্তাব।

আরও জানতে পড়ুন: পরলোকে পাড়ি দিলেন এসি মিলানের স্বপ্নের নায়ক বের্লুসকোনি

উল্লেখ্য, চলতি মাসের ৩০ তারিখ অবধি রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে এই জার্মান মিডিওটির। তবে ক্রুজ যে রিয়ালেই থাকতে চান তা জানিয়েছে স্পেনেরও এক সংবাদপত্র। কিন্তু এখনও রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে ক্রুজের চুক্তির বিষয়ে পাকাপাকিভাবে কোনও কিছু জানানো হয়নি।

তবে এখনও আনুষ্ঠানিকভাবে রিয়ালের পক্ষ থেকে ঘোষণা করা না হলেও ক্রুজ কিন্তু ১০০ শতাংশ নিশ্চিত তাঁকে এবারও দলে রেখেই আগামী মরশুমের দল সাজাবেন রিয়াল কর্তারা। এখন দেখা যাক কবে রিয়ালের কর্তারা ক্রুজের দলের থাকার খবরটি নিশ্চিত করেন।

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের