ডাম্পারের ধাক্কায় ঝাড়গ্রামে দুই কলেজ ছাত্রী গুরুতর আহত

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলো এক মোটরসাইকেল আরোহীকে। সোমবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের (Jhargram)সাঁকরাইল ব্লকের কুলটিকরী এলাকায়। দুর্ঘটনায় গুরুতর জখম এক কলেজ ছাত্রী। জানা গেছে, এদিন বাইক চালিয়ে দুই কলেজ ছাত্রী কুলটিকরী কলেজে আসার পথে কুলটিকরী বাজার(Kultikari Market) এলাকায় বালি আনতে যাওয়া খালি ডাম্পার এর সাথে দুর্ঘটনাটি ঘটে। যার ফলে এক কলেজ ছাত্রী গুরুতর জখম হয়। আরেকজন অল্প আহত হয়েছে বলে জানা গেছে।

তড়িঘড়ি স্থানীয় মানুষজন ওই দুই জন ছাত্রীকে উদ্ধার করে ভাঙ্গাগড় গ্রামীণ হাসপাতালে(Bhangagar Hospital) পাঠায়। ওই ঘটনার ফলে রাস্তায় সমস্ত যানবাহন দাঁড়িয়ে পড়ে। ঘটনাস্থলে খবর পেয়ে আসে সাঁকরাইল থানার পুলিশ। এক জন ছাত্রীর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে ভুবনেশ্বর রেফার করা হয়। গুরুতর আহত কলেজ ছাত্রীর নাম মৌমিতা খিলাড়ি, তার বয়স আনুমানিক ২০। বাড়ি সাঁকরাইলের আমঝাঁটিয়া এলাকায়।

অপর ছাত্রীর নাম অনিমা মাহাত, বাড়ি বালিভাষা গ্রামে। আরো জানা গেছে, মৌমিতার ডান পা এবং মাথাতে চোট লেগেছে। ডাম্পার ও গাড়ির চালককে পুলিশ আটক করেছে। স্থানীয় মানুষের আরো দাবি, দিনের বেলায় প্রচুর মানুষ রাস্তাঘাটে যাতায়াত করে ।তার পাশাপাশি কলেজ স্কুল ছাত্র-ছাত্রীরা যাতায়াত করে। যার ফলে প্রায়শই বেপরোয়া ডাম্পার (Dumper)চলাচলের দরুন দুর্ঘটনার সম্মুখীন হতে হয়।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য