নাতির বিয়ের কোনও অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না ধর্মেন্দ্র, ছেলের রোকাতে জমিয়ে নাচ সানির

২ জুন বেশ কয়েকজন অতিথি দের সমন্বয়ে একটি গ্র্যান্ড পার্টির আয়োজন করা হয়েছিল সানি দেওলের নিজস্ব ভবনে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়েছে দেওল পরিবারে প্রাক-বিয়ের অনুষ্ঠান। নাতির বিয়ে বলে কথা। আগামী ১৮ জুন বাঙালি পরিচালকের প্রপৌত্রী তথা নাতনী দৃশা আচার্যের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন আইকনিক অভিনেতা সানি দেওলের পুত্র করণ দেওল। সম্পর্কে ধর্মেন্দ্রর নাতি। নাতির বিয়েতে স্বাভাবিকভাবেই খুব খুশি দাদু। তবে করণের প্রাক-বিবাহের তেমন কোনও অনুষ্ঠানে ধর্মেন্দ্র যোগ দেবেন না বলেই সূত্রের খবর। এই প্রসঙ্গে কিংবদন্তি অভিনেতা বলেন, ‘বাচ্চারা মজা করুক। আমি তাঁদের আশেপাশে থাকলে তাঁদের বাধা হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি চাইনা, তাঁরা কোনও মজার সুযোগ হাতছাড়া করুক। বহুবছর পর আমাদের পরিবারে বিয়ের অনুষ্ঠান হতে চলেছে। তাতে আমি খুবই আনন্দিত।’ মুম্বইয়ের একটি বিলাস বহুল হোটেলে বসতে চলেছে করণ-দৃশার বিবাহ আসর। বহুদিন ধরেই সম্পর্কে রয়েছেন তাঁরা। বলিউডে করণের ডেবিউ হলেও বাবা, কাকাদের মতো তেমন নাম কামাতে পারেননি তিনি।

অন্যদিকে ছেলের বিয়ের জন্যে ‘গদর 2’ এর প্রচারেও বিরতি নিয়েছেন সানি দেওল। ১৮ জুন করণের বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রিত থাকতে পারেন, জ্যাকি শ্রফ, অনিল কাপুর, পুনম ঢিলোন, অমৃতা সিং-সহ একাধিক তারকারা। গত কয়েক মাস আগেই দীর্ঘদিনের বান্ধবী দৃশা আচার্যের সঙ্গে একটি ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে বাগদান সেরেছেন করণ। ১৬-১৮ জুন তাঁদের বিয়ের অনুষ্ঠান চলবে। মুম্বাইয়ের বান্দ্রার তাজ ল্যান্ডস এন্ডে তাঁদের বিয়ে অনুষ্ঠিত হবে। ১২ জুন বেশ কয়েকজন অতিথিদের সমন্বয়ে একটি গ্র্যান্ড পার্টির আয়োজন করা হয়েছিল সানি দেওলের নিজস্ব ভবনে। যেখানে উপস্থিত ছিলেন, সানি দেওলের আরও দুই ভাই ববি দেওল এবং তাঁদের কাজিন অভয় দেওল। সানি, ববির সঙ্গে অভয় দেওলের পুনর্মিলন হল। মিডিয়া রিপোর্ট অনুসারে, এদিন করণ দেওল এবং দৃশা আচার্যের রোকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ছেলের রোকাতে নেচেওছেন সানি দেওল। ববি দেওলকে এদিন একটি সাদা শার্ট এবং কালো ট্রাউজার্সে দেখা গিয়েছে। অন্যদিকে, সানি ডেনিমের সঙ্গে নীল রঙের শার্ট বেছে নিয়েছিলেন। অভয় সবুজ ভেস্ট এবং প্যান্টের সঙ্গে একটি কালো টি-শার্ট পরেছিলেন।প্রি-ওয়েডিং ফাংশনে ভেন্যুর বাইরে তিন ভাইকে একসঙ্গে দেখা যায়। যা কিনা একেবারে একটি বিরল। করন এবং দৃশার বিয়ের অনুষ্ঠান আগামী ১৮ ই জুন। একটি ঘনিষ্ঠ পারিবারিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁদের বিয়ে সম্পন্ন হবে। উভয় পরিবার সপ্তাহব্যাপী তাঁদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করবেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে