‘আমার জীবনটা এখন ফারিশকেন্দ্রিক’, কবে অভিনয়ে ফিরছেন মাহি?

যাই হোক, বর্তমানে ছেলেকে নিয়ে চুটিয়ে মাতৃত্ব কাটাচ্ছেন অভিনেত্রী। নেই ক্যামেরার সামনে দাঁড়ানোর কোনও তোড়জোড়, নেই কোনো ছোটাছুটি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সদ্যই মা হয়েছেন ঢালিউডের চর্চিত অভিনেত্রী মাহিয়া মাহি। ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। কিন্তু মাতৃত্বের শেষ পর্যায়ে অভিনেত্রী জীবন দিয়ে বয়ে গিয়েছিল ঝড়। তাঁকে বেকায়দায় ফেলে পুলিশ আটক করে। যদিও সেদিন পেরোনোর আগেই তিনি মুক্তি পেয়ে যান। কিন্তু এরকম স্পর্শকাতর সময়ে অভিনেত্রীকে এইভাবে আক্রমণ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিল। যাই হোক, বর্তমানে ছেলেকে নিয়ে চুটিয়ে মাতৃত্ব কাটাচ্ছেন অভিনেত্রী। নেই ক্যামেরার সামনে দাঁড়ানোর কোনও তোড়জোড়, নেই কোনো ছোটাছুটি। কেমন কাটছে তাঁর দিনগুলি? সম্প্রতি বাংলাদেশের এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জীবনের এই সুন্দর সময়ের কথা বর্ণিত করলে অভিনেত্রী। জানালেন, এখন প্রতিটি দিন, মানে ২৪ ঘণ্টাই কাটছে ছেলে ফারিশের সঙ্গে। মুগ্ধ চোখে ঘণ্টার পর ঘণ্টা ওর দিকে তাকিয়ে থাকেন, ওর প্রতিটি মুভমেন্ট মনে রাখার মতো। এককথায় এখন ফারিশকেন্দ্রিক তাঁর জীবন। তাই শুটিংয়ের ব্যস্ততা নিয়ে একেবারেই ভাবনা নেই তাঁর কোনও।

অভিনয়ে ফেরার বিষয়ে তিনি বলেন, “সবে মা হয়েছি। তাই আগে সন্তানকে বড় করা, ওর সবকিছুর সঠিক দেখভাল, এরপর অন্য কাজ। ফারিশ আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। তাই ওঁকে ছাড়া একমুহূর্ত দূরে থাকা কঠিন। তবে অভিনয়ে যে ফিরব না– এমন কথা বলছি না। সবকিছু গুছিয়ে তবেই অভিনয়ে ফিরব, ইচ্ছা এটাই। সে জন্য আরও কিছুদিন সময় লাগবে।”

বড় পর্দার পাশাপাশি ওটিটিতেও কাজ করবেন তিনি। এই বিষয়ে মাহি বলেন, “কাজ যদি ভালো হয়, তাহলে মাধ্যম নিয়ে আলাদা করে ভাবার কিছু নেই। ওটিটি সময়ের দাবি পূরণ করছে। আমি নিজেও ওটিটিতে কাজ করেছি। শিহাব শাহিনের পরিচালনায় ‘মরীচিকা’ সিরিজের পাশাপাশি রায়হান রাফির ‘অক্সিজেন’-এ অভিনয় করেছি।” বাংলাদেশের পাশাপাশি কলকাতাতেও মাহির বেশ জনপ্রিয়তা রয়েছে। একাধিক তারকার সঙ্গে বাংলার সুপারস্টারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। তবে এখন তিনি পুরোপুরিই নিজের দেশমুখী। অন্যান্যদের মতো ট্রেন্ডে ভেসে অভিনেত্রীও এখনও ছেলের মুখ প্রকাশ্যে আনেননি।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক