সিকিম ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু দুই ব্যবসায়ীর

Share:

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ দিনাজপুর: পাহাড় ভ্রমণ সেরে বাড়ি ফেরার পথে গঙ্গারামপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো বালুরঘাটের দুই ব্যবসায়ীর। ঘটনায় আহত আরো চার যাত্রী। গভীর রাতে গঙ্গারামপুর থানার (Gangarampur P.S.)নাড়ই এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ব্যক্তিগত গাড়িটি সজোরে ধাক্কা মারে রাস্তার পাশের একটি গাছে। ঘটনায় মৃত্যু হয় গাড়ির সামনে বসে থাকা দুই ব্যক্তির। ঘটনায় আহত হয় গাড়ির পেছনের সিটে বসে থাকা আরো চারজন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ। দুর্ঘটনার জেরে আহত ও মৃতদেহ উদ্ধার করে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে(Gangarampur Hospital) পাঠায় পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, মৃত দুই ব্যক্তি বালুরঘাট শহরের বাসিন্দা। দুজনেই ব্যবসায়ী ছিলেন বলে খবর। মৃত এক ব্যবসায়ী প্রশান্ত সূত্রধর (৪০)। পেশায় তিনি স্বর্ণ ব্যবসায়ী ও অপর জনের নাম সুবীর গুহ (৪৫) । পেশায় তিনি ক্যাটারিং ব্যবসা করেন বলে জানা গিয়েছে।পরিবার সুত্রে খবর, গত শুক্রবার বালুরঘাটের ওই দুই ব্যবসায়ী প্রসান্ত সুত্রধর ও সুবীর গুহ সপরিবারে পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন। সোমবার রাত্রে পাহাড় ঘোরা শেষে তারা বাড়ি ফিরছিলেন নিজেরই গাড়ি করে। বাড়ি ফেরার পথে হঠাৎ গঙ্গারামপুর থানার নড়ই এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা গাছে সজোরে ধাক্কা লাগে তাদের গাড়ির।

ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির সামনে বসে থাকা দুই ব্যবসায়ী প্রশান্ত সুত্রধর ও সুবীর গুহর। আহত হয় গাড়িতে বসে থাকা আরো চারজন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে গঙ্গারামপুর সুপারস্পেস্যালিটি হাসপাতালে পাঠায়।দুর্ঘটনায় পর গঙ্গারামপুর থানার পুলিশ আহদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপারস্পেস্যালিটি হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। পরবর্তীতে আহতদের অবস্থার অবনতি হলে পরবর্তী চিকিৎসার জন্য আহতদের মধ্যে দুইজনকে শিলিগুড়ি, একজনকে রায়গঞ্জ ও একজনকে কলকাতা স্থানন্তরিত করা হয়।

অপর দিকে গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদের উদ্ধার করে গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে গঙ্গারামপুর থানার নিয়ে আসে।  তারপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালের পুলিশ মর্গে পাঠায় পুলিশ। ঘাতক গাড়িটিকে আটক করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য